ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আইপিএলের চ্যাম্পিয়ন সহ অন্যান্য দল পাবে যে পরিমান অর্থ

২০২২ মে ২৯ ১৭:২৩:০০

আইপিএলের চ্যাম্পিয়ন সহ অন্যান্য দল পাবে যে পরিমান অর্থ

আইপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন পাবে ২০ কোটি রুপি। সেই সঙ্গে রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে ১৩ কোটি রুপি। আগের আসরের রানার্সআপ দল পেয়েছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ফলে এবারের রানার্সআপরা ৫০ লাখ রুপি বেশি পাবে।

আগের বছর তৃতীয় ও চতুর্থস্থান নিশ্চিত করা দুই দল পেয়েছিল সমান ৮ কোটি ৭৫ লাখ রুপি করে। এবার তাদের প্রাইজমানি কমানো হয়েছে। তৃতীয় স্থান নিশ্চিত করা দল পাবে ৭ কোটি রুপি করে। আর চতুর্থ স্থানে থাকা দল পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি।

ব্যক্তিগত পুরস্কারেরও তালিকা প্রকাশ করেছে আইপিএলের আয়োজকরা। এর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি পাবেন ১৫ লাখ রুপি করে। আর ইমার্জিং প্লেয়ারের জন্য বরাদ্য করা হয়েছে ২০ লাখ রুপি।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের ঝুলিতে যাবে ১২ লাখ রুপি। সর্বোচ্চ ছকা ও গেম চেঞ্জার অব দ্য ফাইনাল পাবেন ১২ কোটি রুপি করে। আর সুপার স্ট্রাইকারের জন্য রাখা হয়েছে ১৫ লাখ রুপি।

আইপিএলের প্রাইজমানি-

চ্যাম্পিয়ন দল: ২০ কোটি রুপি

রানার্সআপ দল: ১৩ কোটি রুপি

তৃতীয় স্থান: ৭ কোটি রুপি

চতুর্থ স্থানা: ৬.৫ কোটি রুপি

ব্যক্তিগত পুরস্কার-

অরেঞ্জ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রাহক): ১৫ লাখ রুপি

পার্পেল ক্যাপ (সর্বোচ্চ উইকেট শিকারি): ১৫ লাখ রুপি

ইমার্জিং প্লেয়ার: ২০ লাখ রুপি

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: ১২ লাখ রুপি

ম্য়াক্সিমাম সিক্সেস: ১২ লাখ রুপি

গেম চেঞ্জার: ১২ লাখ রুপি

সুপার স্ট্রাইকার: ১৫ লাখ রুপি

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ