ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আরও ৫-৬ বছর খেলতে সাকিবকে বিশেষ পরামর্শ দিলেন হেরাথ
চান্স নিয়ে সাফল্য পেলেও আরও ৫-৬ বছর ক্রিকেটে খেলতে চাইলে সাকিবকে ফিটনেসে মনোযোগ বাড়াতে বলছেন রঙ্গনা হেরাথ। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মনে করেন, ফিটনেসের উন্নতি করতে পারলে ক্যারিয়ারে আরও খানিকটা সামনের দিকে যেতে পারবেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে চট্টগ্রামে ব্যাটিং অনুশীলন করলেও একবারের জন্যও বল হাতে নেননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। তারপরও চট্টগ্রামের প্রচণ্ড গরমে দুই ইনিংসে ৬৪ ওভার বোলিং করে নিয়েছিলেন ৪ উইকেট। ঢাকা টেস্টে ৪১.১ ওভার বোলিং করা সাকিবের শিকার ৫ উইকেট। এমন পারফর্ম করা সাকিবকে নিয়ে হেরাথ জানিয়েছেন, সে সবসময় সামর্থ্য অনুযায়ী পারফর্ম করে।
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় হেরাথ বলেন, ‘আমার মনে হয় সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। সে সব সময় সামর্থ্য অনুযায়ী খেলে। যে কারণে তার ফিটনেস নিয়ে ভাবা উচিত। আমি নিশ্চিত সে যদি নিজের ফিটনেস লেভেল ওপরে রাখে সে অনেক দূর যেতে পারবে।’
মেহেদি হাসান মিরাজের ইনজুরিতে চট্টগ্রাম টেস্টে জায়গা পেয়েছিলেন নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট পেলেও ইনজুরির কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে যান ডানহাতি এই অফ স্পিনার। যে কারণে মিরপুরে সিরিজের শেষ টেস্টে তাদের বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
স্পিন বোলিং অলরাউন্ডার হলেও ঢাকা টেস্টে মোসাদ্দেক খেলেছেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেললেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মোসাদ্দেক দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৯ রানে। বল হাতেও ছিলেন ব্যর্থ। প্রত্যাশা পূরণ করতে না পারলেও হেরাথ মানছেন যে ক্রিকেটে এমনটা হতেই পারে।
হেরাথ বলেন, ‘সে আসলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলেছে। যে কিছু ওভার বল করতে পারে। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম সেটা সে পূরণ করতে পারেনি। আসলে এটা সবার সঙ্গেই হতে পারে। আপনি ভালো বল করলেন কিন্তু উইকেটশূন্য থেকে ফিরলেন। এটা ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live