ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আবারও জাতীয় দলে ফিরছেন ছক্কা নাঈম
২০০৮ সালে অভিষেকের পর লোয়ার অর্ডারে নিজের ব্যাটিংয়ের সঙ্গে ডানহাতি অফ স্পিন দিয়ে জাতীয় দলে নিজের জায়গা মোটামুটি পাকাপোক্ত করেছিলেন। যদিও একসময় ফর্মের কারণে বাদ পড়েন জাতীয় দল থেকে। লাল সবুজের জার্সি গায়ে সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের।
জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার নাঈম। এবারের ঢাকা প্রমিয়ার লিগেও ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে করেছেন ৮৫৯ রান, এবারের ডিপিএলে যা দ্বিতীয় সর্বোচ্চ। এমন পারফরম্যান্স তাকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে।
শুধু নাঈম না, ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদপড়া ক্রিকেটাররা যাতে হারিয়ে না যান সে জন্য বিসিবির আয়োজিত এ ক্যাম্পে আরও আছেন সৌম্য, মিথুন, সাব্বির রহমানরা। মিরপুরে প্রথম দিন অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তারা। এবারের এ ক্যাম্পকে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে দেখছেন নাঈম। নাঈম বলেন, এখানে এসে অনেক ভালো লাগছে।
চেষ্টা থাকবে সামর্থ্যের সবটুকু দেওয়ার। আর প্রিপারেশন নেব যাতে আপকামিং সিরিজে দলে থাকতে পারি। নাঈমের মতো জাতীয় দল থেকে বাদপড়া অন্য ক্রিকেটারদের চোখে মুখেও দেখা গেছে জাতীয় দলে ফেরার প্রত্যয়। আগামী ৫ জুন পর্যন্ত চলবে বিসিবি আয়োজিত বাংলাদেশ টাইগার্সের এই ফিটনেস ক্যাম্প।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live