ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আজ রাতেই কোহলির দুর্গ ভেঙে দেবেন বাটলার

২০২২ মে ২৯ ১৬:৫২:৪৪

আজ রাতেই কোহলির দুর্গ ভেঙে দেবেন বাটলার

যা অক্ষত ছিল গত পাঁচটি বছর। তবে কোহলির এই সুরক্ষিত দুর্গে এবার হানা দিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তিনি ১০৬ রানের ইনিংস খেলে এরই মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে কোহলির পাশে বসেছেন।

রোববার রাতে ফাইনালে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বাটলারের রাজস্থান। এই ম্যাচে কোহলির অসামান্য দুইটি রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ থাকছে বাটলারের সামনে। সেজন্য করতে হবে ১৫০ রান। অস্বাভাবিক শোনালেও, বাটলারের উড়ন্ত ফর্মে এটি মোটেও অসম্ভব কিছু নয়।

চলতি আসরে এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচে চারটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৮২৪ রান করে ফেলেছেন বাটলার। ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে আইপিএলের এক আসরে ৮০০’র বেশি রান করেছেন তিনি। ২০১৬ সালের আসরে কোহলি ৯৭৩ ও ডেভিড ওয়ার্নার করেছিলেন ৮৪৮ রান।

আজ রাতের ফাইনালে সেঞ্চুরি করতে পারলেই কোহলির রেকর্ড ভেঙে বাটলার এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে যাবেন। আর সেই সেঞ্চুরিতে যদি ১৫০ রানে নিয়ে যেতে পারেন বাটলার, তাহলে কোহলির ৯৭৩ রানের পাহাড়ও ডিঙিয়ে ফেলবেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ