ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অফ ফর্মে থাকা কোহলিকে ক্রিকেট থেকে বিশ্রাম নিতে বলছেন
এবারের আসরে প্লে-অফে উঠলেও ফাইনালে যেতে পারেনি কোহলির বেঙ্গালুরু। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার লি'র মতে, কোহলির অফফর্মের কারণেই ভুগেছে বেঙ্গালুরু।
আসরে খেলা ১৬ ম্যাচে ২৩ এর কম গড়ে ৩৪১ রান করেন কোহলি। যা তার নামের পাশে বড্ড বেমানান। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৯ সালের পর সেঞ্চুরিও পাননি কোহলি। সবমিলিয়ে ক্রিকেট থেকে বিরতি নিলে পুনরায় সতেজভাবে ফিরে আসতে পারবেন কোহলি, প্রত্যাশা লি'র।
তিনি বলেন, 'এটাকে কি চিন্তার বিষয় (কোহলির অফফর্ম) বলব? অবশ্যই বলব। আমি চাই কোহলি আরও অনেক রান করুক। কষ্টকর ব্যাপার হচ্ছে, কোহলি যখন রান করে না তখন তার দলও ভালো করে না। আমরা দেখেছি, কোহলি যখন এক মৌসুমে ৮০০-৯০০ রান করে তখন বেঙ্গালুরু অনেক ভালো খেলে।'
'কোহলির কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। কোহলির উচিত ফিরে যাওয়া, আর কিছু জিনিস নিয়ে কাজ করতে থাকা। হয়তো তার ক্রিকেট থেকে বিশ্রাম নেয়া উচিত। বিরতি নিয়ে সতেজ মানসিকতায় ফিরে আসা উচিত তার।'
সেঞ্চুরির চাপে পড়ে আগেই বেঙ্গালুরু ও ভারতের টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন কোহলি। ভারতের ওয়ানডে ফরম্যাট থেকে নেতৃত্ব কেড়ে নেয়া হয় তার। কিন্তু এবারের আইপিএলে ফর্মই হারিয়েছেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live