ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাড়ে ৫ কোটি টাকা বোনাস পেয়েছে টাইগাররা
রাজ্যের সমালোচনার মুখে টাইগাররা। টেস্টে বাংলাদেশের ক্রিকেটারদের মান আবারও প্রশ্নের সম্মুখীন। পরাজয়ের পর সমালোচনা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। এদিকে ভেতরের খবর, খারাপ খেলে নানা তীর্যক সমালোচনা ও তিক্ত কথাবার্তা শুনলেও ভালো খেলার পুরস্কার ঠিকই পান জাতীয় দলের ক্রিকেটাররা।
টাইগারদের একটি সিরিজ জয় কিংবা কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে জয়ে দেশজুড়ে বয়ে যায় আনন্দের বন্যা। শুধু ভক্ত-সমর্থকদের প্রশংসায় ধন্য হওয়াই নয়। কোনো প্রতিষ্ঠিত দলের বিপক্ষে সিরিজ বিজয়ের পুরস্কার হিসেবে প্রায় নিয়মিতই বিসিবির পক্ষ থেকে মোটা অঙ্কের বোনাসও মেলে।
এমনিতে প্রতিটি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য আছে পৃথক ম্যাচ ফি। জয়-পরাজয় যাই হোক না কেন, প্রতি ম্যাচের জন্য ক্রিকেটাররা পান অংশগ্রহণ ভাতা। এর বাইরে জয়ের জন্য আছে বিশেষ বোনাস। সে জয় যদি আসে বড় দলের বিপক্ষে, তাহলে বেশ বড় অঙ্কের অর্থ বোনাসও জোটে ক্রিকেটারদের।
সে অঙ্ক কিন্তু বিশাল। তা যে কত বড় তা শুনবেন? ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার হিসেবে সাড়ে ৫ কোটি টাকা বোনাস মিলেছে ক্রিকেটারদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১,
সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এ বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১’এ ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। ঐ তিন সিরিজ বিজয়ের বোনাস হিসেবে বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের দেওয়া হয়েছে নগদ সাড়ে ৫ কোটি টাকার বোনাস। বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে এ তথ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live