ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে হারানোর পর র্যাংকিং নিয়ে সান্তনা দিয়ে গেলো ; দিমুথ করুনারত্নে
মিরপুরে টাইগারদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে কে বলবে, এ দলটাই বছরের শুরুতেই নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে এসেছে তাদের মাঠে? ধূসর পোশাকের মতোই স্বাগতিকদের পারফরম্যান্স। দলটা যে ২২ বছরেও পরিপক্কতা অর্জন করতে পারেনি তার আরো একটা নজির লঙ্কানদের বিপক্ষে।
২৮ মাসেও ঘরের মাঠে টেস্ট জয় নেই বাংলাদেশের। তারপরও প্রতিপক্ষের মুখে টাইগারদের প্রশংসা। নিউজিল্যান্ডের জয়টাকে অভ্যাসে পরিণত করার পরামর্শ দিলেন লঙ্কান অধিনায়ক।তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশও অনেক ভালো করছে। নিউজিল্যান্ডে সাদা পোশাকে জয় পাওয়া সহজ বিষয় নয়।
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে সিরিজ জয় করেছে। তবে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ আইসিসি র্যাংকিংয়ে আরো উন্নতি করবে। অনেক ক্রিকেটার আইসিসি র্যাংকিংয়ে নিজের নাম লেখাতে পারবে।’
নিজেদের মাঠ অথচ উইকেট শিকারে এগিয়ে সফরকারীরা। পরিকল্পনা আর বাস্তবায়নে ফাঁরাকটা স্পষ্ট বাংলাদেশের। তবে লঙ্কান অধিনায়ক প্রশংসা করলেন স্বাগতিক স্পিনারদের। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে পেসাররা, এমনটাই মনে করেন তিনি।
করুনারত্নে বলেন, ‘বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করতে হবে। আমাদের স্পিনাররা যেখানে উইকেট পাননি সেখানে স্বাগতিক স্পিনাররা ভালো করেছে। তবে ম্যাচে আমার মনে হয় পার্থক্য গড়ে দিয়েছে দুই দলের পেসাররা। আমাদের পেসাররা খুবই ভালো বোলিং করেছে।’ সাগরিকায় ড্রয়ের পর ঢাকা টেস্টে শ্রীলঙ্কার জয়।
সফররত দল যেন খেলেছে নিজ ভূমিতে। কন্ডিশন সম্পর্কে ক্রিকেটারদের অভিজ্ঞতা থাকায় ভালো করা সম্ভব হয়েছে বলে মনে করেন লঙ্কান অধিনায়ক। তিনি বলেন, ‘বেশিরভাগ ক্রিকেটার এখানে এর আগে খেলেছে। ক্রিকেটারদের কাছে দলের কি প্রত্যাশা তা তারা ভালোভাবেই জানতো।
আমরা জানতাম চট্টগ্রামে বোলারদের জন্য উইকেট কঠিন হবে, তবে সেখানে ওরা ভালো করেছে। আর ব্যাটসম্যানরাও আত্মবিশ্বাসী ব্যাটিং করেছেন।’ টেস্টে নিয়মিত ভালো করতে হলে বাংলাদেশকে মানসিকভাবে আরো দৃঢ়তার পরিচয় নিতে হবে বলেও মনে করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live