ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি
রঙ্গনা হেরাথের অধিনে চার দিনের বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। এতে থাকবেন ৩২ জন স্পিনার। আগামীকাল রোববার (২৯ মে) থেকে ১ জুন পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ক্যাম্প।
সদ্য সমাপ্ত শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে অফস্পিনারের চরম সংকটে ভুগেছে বাংলাদেশ। নিয়মিত স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরিতে পড়লে তার জায়গায় নাঈম হাসান ডাক পান। পরে নাঈমও চোট পেলে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই ঢাকা টেস্ট খেলছে বাংলাদেশ। বিজ্ঞাপন
ম্যাচে একজন স্পিনারের অভাব অনুভব হয়েছে বারবারই। সাকিব আল হাসান সরাসরি সেটা বলেছেনও। যাতে টনক নড়ল হয়তো বিসিবিরও।
মূলত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা স্পিনারদেরই ডাকা হয়েছে ক্যাম্পে। পারিবারিক কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তার আগে ক্যাম্প সম্পন্ন করবেন শ্রীলংকান এই কোচ।
বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, সাহাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন,আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি , তুষার মিয়া, অনিক, তাজ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live