ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কোহলির বাজে ফর্ম নিয়ে অবশেষে মুখ খুললেন শেবাগ
শেবাগের মতে, ব্যাটসম্যানরা ফর্মে না থাকলে অনেক কিছু চেষ্টা করে, অনেকভাবে রানে ফেরার চেষ্টা করে, সে জন্য বিভিন্ন রকম শটও খেলে। কোহলি যেহেতু এই মুহূর্তে ফর্মে নেই, তাই সেসব শট খেলতে গিয়ে ভুলও করছেন প্রচুর। যত রকমভাবে আউট হওয়া সম্ভব, এই মৌসুমে কোহলি মোটামুটি তার কোনোটিই বাদ রাখেননি বলেই মনে করেন শেবাগ।
শেবাগের ব্যাখ্যা, ‘ফর্মে না থাকলে সব বল ব্যাটের মাঝে খেলার চেষ্টা করে সবাই, লাগাতে পারলে আত্মবিশ্বাস পাওয়া যায়। (কালকের ম্যাচে) প্রথম কয়েক ওভারে সে কিছু ডেলিভারি ছেড়েছে…এই বিরাট কোহলি আমাদের অচেনা।
মনে হচ্ছে অন্য কেউ। সে এই (আইপিএল) মৌসুমে যত ভুল করেছে, তা গোটা ক্যারিয়ারে করেনি। রান না পেলে নানারকম শট খেলার চেষ্টা করে অনেকে। কোহলি এই মৌসুমে মোটামুটি সব রকমভাবেই আউট হয়েছে।’
কাল কোহলি যেভাবে আউট হয়েছেন, সেখানেও ভুল খুঁজে পেয়েছেন শেবাগ। স্টাম্পের বাইরের বলটি জোরেও খেলেননি কোহলি। ক্যাচ দেন উইকেটকিপারের গ্লাভসে। শেবাগ বলেন, ‘সে বলটা ছাড়তে পারত কিংবা আরও জোরে শট খেলতে পারত, তাতে উইকেটকিপারের কাছে ক্যাচ যেত না।
কিন্তু সে যেভাবে শট খেলেছে, দেখে মনে হয়েছে উইকেটকিপারকে ক্যাচ অনুশীলন করাচ্ছে। অবশ্যই সবাই হতাশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সে ভালো করবে, এই প্রত্যাশাই তো ছিল সবার।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live