ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দোষ স্বীকার করে কড়া শাস্তি পাচ্ছেন দীনেশ কার্তিক
ফলে ১৫ তম IPL-এর শেষটা মোটেও ভালো হল না দীনেশ কার্তিকের জন্য। IPL-এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “IPL -এর কোড অফ কন্ডাক্টের ২.৩ নম্বর ধারা অনুসারে কার্তিক লেভেল ১ দোষ করেছেন। এবং তিনি তা স্বীকার করেছেন।”
ম্যাচ রেফারির রিপোর্টের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হয়েছে দীনেশ কার্তিককে। ফলত কড়া শাস্তির মুখে পড়তে হবে তাঁকে। এলিমিনেটর ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ১৪ রানে হারায় RCB। সেই ম্যাচে দীনেশ কার্তিক করেন ২৩ বলে ৩৭ রান। রজত পতিদার করেছিলেন ১১২ রান।
তারপর দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামেন তাঁরা। কিন্তু, সেখানে নেমে ছন্দপতন। জয়ের ধারা ধরে রাখতে অক্ষম হয় RCB। ফলস্বরূপ IPL থেকে ছিটকে গেল এই দল।
বলা চলে, দলগত ব্যর্থতার খেসারত দিতে হল তাদের। রজত পতিদার বাদে আর কেউ ছাপ রাখার মত পারফর্ম করতে পারলেন না। দলে বড় বড় নাম থাকলেও তারা সবাই ব্যর্থ। ফলে ১৫৭ রানে আটকে যায় RCB।
দুর্দান্ত বোলিং করে তাদের কম রানে আটকে রাখে রাজস্থান রয়্যালস বোলাররা। RCB-র হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন রজত পতিদার। বিরাট কোহলি করেন সাত রান।
এদিকে রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যপূরণ হয় রাজস্থানের। সৌজন্য অবশ্য জস বাটলারের। তিনি এই ম্যাচে চতুর্থ শতরান করেন। তাঁর ১০৬ রানের ইনিংসের সুবাদে ১৮.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস।
হয়ত বাটলারকে আরও কম রানে আটকানো যেত। বাটলার যখন ৬৬ রানে ব্যাট করছিলেন তখন একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন দীনেশ কার্তিক। তারপর আর বাটলারকে আটকানো যায়নি। চলতি IPL-এ ৪টে শতরান করে ৮০০-রও বেশি রান করলেন। ম্যাচেও সেরাও হয়েছেন তিনি।
১৪ বছর পর রাজস্থান রয়্যালস IPL ফাইনালে উঠল। ২০০৮ সালে তারা ফাইনালে উঠেছিল ও চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর একাধিকবার প্লে অফে উঠলেও ফাইনালে ওঠা হয়নি। এবার লম্বা প্রতীক্ষার অবসান হল। ট্রফি কি আসবে? প্রশ্ন সমর্থকদের মনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live