ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পুরো ক্যারিয়ারেও এত ভুল করেননি কোহলি
এবারের আইপিএলে তার চেয়ে বেশি রান রয়েছে আরও ২১ জন ব্যাটারের। এই হতাশাময় আইপিএলের শেষ ম্যাচটিতে কোহলি আউট হয়েছেন মাত্র ৭ রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে ট্রেন্ট বোল্টের করা প্রথম ওভারেই দারুণ ছক্কা হাঁকিয়েছিলেন কোহলি। মনে হচ্ছিল, ছন্দে রয়েছেন তিনি।
কিন্তু প্রাসিধ কৃষ্ণার পরের ওভারেই অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান কোহলি। শুধু এই শেষ ম্যাচ নয়, পুরো আসরজুড়েই এমন ভুল শটে অনেকবার আউট হয়েছেন কোহলি। যা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ভারতের দুই সাবেক তারকা ক্রিকেটার ভিরেন্দর শেবাগ ও পার্থিব প্যাটেল।
শেবাগের মতে, এবারের আইপিএলে কোহলি যত ভুল করেছেন, তার পুরো ক্যারিয়ারেও এতো ভুল করেননি। ক্রিকবাজের আলোচনা অনুষ্ঠানে শেবাগ বলেছেন, ‘আপনি যখন অফফর্মে থাকেন, তখন ছন্দে ফেরার জন্য প্রতিটি বলই মাঝ ব্যাটে খেলার চেষ্টা করেন। প্রথম ওভারে কোহলি বেশ কিছু বল ছেড়ে দিয়েছে।
তবে কেউ ফর্মে না থাকলে ঠিক এ জিনিসটিই হয়, অনেক দূরের বলও তাড়া করতে থাকে। তিনি আরও যোগ করেন, ‘এসব ক্ষেত্রে কখনও ভাগ্য ভালো থাকলে ব্যাটের কানায় লাগে না। কিন্তু এভাবে আসলে খেলা উচিত নয়। আমরা বিরাট কোহলিকে এভাবে চিনি না। বলা চলে, এই আসরে কোনো অন্য কোহলিই ছিল।
এবার সে যত ভুল করেছে, পুরো ক্যারিয়ারেও তা করেনি।’ ‘যখন আপনি রানে থাকবেন না, তখন নানানভাবে আউট হতে থাকবেন। এবার কোহলিও সম্ভাব্য সব উপায়ে আউট হয়েছে। সে চাইলেই (প্রাসিধ কৃষ্ণার) বলটি ছেড়ে দিতে পারতো অথবা আরও জোরে খেলার চেষ্টা করতে পারতো। সে নিজের ভক্তদের হতাশ করেছে। এটি অনেক বড় ম্যাচ ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live