ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কোহলির হাত শূন্য, ফাইনালে মুখোমুখি শক্তিশালী ২ দল
এ বারের আইপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গেলেন বিরাট কোহলীরা। জস বাটলারের দাপটে স্বপ্নভঙ্গ তাঁদের। এই আইপিএলে চতুর্থ শতরান করে ফেললেন তিনি।
প্রথমে ব্যাট করে বড় রান করার প্রয়োজন ছিল বেঙ্গালুরুর। কিন্তু শুরুতেই মাত্র সাত রান করে ফিরে যান বিরাট। এলিমিনেটরে ইডেনের মাঠে শতরান করা রজত পাটীদার শুক্রবার ৫৮ রান করেন। দলের হয়ে সব থেকে বেশি রান তাঁরই। কিন্তু বাকিদের থেকে খুব বেশি সাহায্য পেতে দেননি রাজস্থানের বোলাররা। প্রসিদ্ধ কৃষ্ণ ইডেনের মাঠে শেষ ওভারে তিনটি ছয় দিয়ে ম্যাচ হেরেছিলেন। সেই আক্ষেপ দ্বিতীয় কোয়ালিফায়ারে ভুলিয়ে দিলেন তিনি। তিনটি উইকেট নিলেন প্রসিদ্ধ। তার মধ্যে ছিল বিরাটের উইকেটও।
মাত্র ১৫৭ রান তোলে বেঙ্গালুরু। বাটলারের বিরুদ্ধে সেই রান খুবই কম ছিল। ইংরেজ ব্যাটার অপরাজিত থাকলেন ১০৬ রানে। তিনি একাই শেষ করে দিলেন বেঙ্গালুরুকে। জস হ্যাজেলউড দু'টি উইকেট পেলেও সে ভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি কোনও বোলারই।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live