ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার তামিম-মুশফিকের বিকল্প দেখছেন না পাপন
দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে ফিফটি পেলেও আউটের ধরন নিয়ে সমলোচনার মুখে পড়েছিলেন।সব মিলিয়ে চারপাশ থেকেই বেশ চাপে ছিলেন এ অভিজ্ঞ ব্যাটার। তবে লঙ্কানদের বিপক্ষে ফর্মে ফিরেছে। চট্টগ্রামে মুশফিকের সেঞ্চুরির পর ইন্সটাগ্রামে তার সহ-ধর্মীনির একটি স্ট্যাটাসে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।
বিসিবির উদ্দেশে মুশফিকের স্ত্রী ইন্সটাগ্রামে লিখেন, “আমরা হাসিমুখেই বিদায় নেব। তবে আপনাদের বিকল্প তৈরি আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো।” মুশফিকের স্ত্রীর এমন মন্তব্যের পর বিসিবি প্রধান জানিয়েছিলেন সাকিব বাদের সবারই বিকল্প আছে। তবে আজ একটু ভিন্ন সুরেই কথা বললেন তিনি।
পাপন বলেন তামিম-মুশফিকের বিকল্প আছে বললেও, বর্তমানে তাদের মতো কেউ নেই বিসিবির হাতে। “আমি প্রায়ই বলি সবার বিকল্প ক্রিকেটার আছে কিন্তু সাকিবের নাই। খেয়াল করে দেখেন আমি যখন বলি আছে- এখন আমাকে যদি বলে তামিমের সাবস্টিটিউট কে? মুশফিকের সাবস্টিটিউট কে? আমি কী দিতে পারব? আসলে তো নাই।
আমাদের তো তামিম-মুশফিকের মতো ক্রিকেটার নাই। কিন্তু আমাদের ঐ ধরনের ক্রিকেটার রয়েছে যাদের পটেনশিয়াল আছে। যারা কিনা দু-এক বছর পর তাদের মতো হতে পারে।”তবে দু-এক বছরের মধ্যে সাকিবের মতো অলরাউন্ডার হতে পারবেন এমন কেউ এই মুহূর্তে দেখছেন না বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
সাকিব বাদে বাকিদের বিকল্প এখন না থাকলেও সুযোগ দিলে হতে পারার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন পাপন। “কিন্তু সাকিবের মতো একজন অলরাউন্ডার এরকম এখনও দেখতে পারছি না। যে কিনা দু-এক বছর পরে সাকিবের মতো হতে পারবে। আমি যখন বলি আছে- তার মানে যে আছে তা না। ওদের মতো রেডিমেড নেই বা একবারে ওদের মতো নেই। সুযোগ আছে, হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live