ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লজ্জাজনক হারের পর পরিবর্তনের কথা বলছেন ডমিঙ্গো
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দুজনে মিলে করেছিলেন রেকর্ড ২৭২ রানের জুটি। সেখান থেকে একেবারে ১০ উইকেটের হার! এর কারণ খুঁজে বের করতে পারছেন না টাইগারদের হেড কোচ। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যদি এর (ব্যাটিং ধস) কারণ জানতাম, তাহলে তো এটি হতো না। আমাদের অবশ্যই কিছু করতে হবে। সেটি হতে পারে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা। দেখুন, দুই ইনিংসে ২০ রানে ৪ ও ২৫ রানে ৫ উইকেট–এ অবস্থা থেকে আপনি টেস্ট জিততে পারবেন না।’
ডমিঙ্গো আরও যোগ করেন, ‘আমাদের অবশ্যই এ বিষয়ে নজর দিতে হবে এবং কিছুতে পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে এটি অনেকবার হয়েছে। কিছু তো বদলাতে হবেই। সেটি ব্যাটিং অর্ডারে পরিবর্তন হোক কিংবা একাদশে দু-একটি পরিবর্তন। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
বাংলাদেশের হার নিয়ে কথা বলেন টেস্ট দলপতি মুমিনুল হকও। তিনি জানান, ‘আমাদের পারফরম্যান্স খুবই হতাশাজনক হয়েছে। কিন্তু কিছু পজিটিভ দিকও ছিল। রহিম ভাই ও লিটন অনেক ভালো ব্যাট করেছে। তবে আমাদের বোলিংয়ে আরও উন্নতি করতে হবে। বিশেষ করে পেসারদের উন্নতি করতেই হবে।’
মুমিনুল আরও বলেন, ‘নতুন বলে ওরা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছিল। পরবর্তী সময়ে আমরা এমন পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়ার চেষ্টা করব। এটা সবটাই মানসিকতার ওপর নির্ভর করে। পরের সিরিজে কামব্যাক করতে হলে মানসিকভাবে আমাদের আরও শক্তিশালী হতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live