ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
০,০,০,০,০,০,০,০,০‘শূন্য’-এর লজ্জার রেকর্ড বাংলাদেশের
লজ্জার এই রেকর্ডে বাংলাদেশ ভাগ বসালো শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে এক টেস্টেই নয়জন লঙ্কান ক্রিকেটার শূন্য রানে আউট হয়ে ফেরেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেটাই ছিল প্রথম ম্যাচ যেখানে এমন লজ্জার রেকর্ডের শিকার হয় কোনো দল।
এর ১০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে একই লজ্জার রেকর্ডের শিকার হয় ওয়েস্ট ইন্ডিজ। এবার ২২ বছর পর বাংলাদেশ জায়গা করে নিলো সেই তালিকায়।
বিব্রতকর এই রেকর্ডের পথে প্রথম ইনিংসেই অর্ধেকের বেশি কাজ সেরে রাখে বাংলাদেশ। প্রথম ইনিংসে ছয় বাংলাদেশি ব্যাটসম্যান শূন্য রানে ফেরেন। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবালের পর প্রথম দিনে শূন্য রানে ফেরেন সাকিব আল হাসানও।
ম্যাচের দ্বিতীয় দিন মোসাদ্দেক হোসেন, খালেদ আহমেদ ও এবাদত হোসেনও ফেরেন শূন্য রানে। প্রথম ইনিংসে ছয় ডাকের শিকার বাংলাদেশ দ্বিতীয় ইনিংসেও দেখে তিনটি।
যার শুরু তামিম ইকবালের হাত ধরে। দ্বিতীয় ইনিংসে ডাকের মধ্য দিয়ে ৬৭ টেস্টের ক্যারিয়ারে প্রথমবারের মতো জোড়া পেয়ার দেখেন তামিম। এরপর বাংলাদেশ অধিনায়কও ফেরেন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে খালেদ আহমেদ আসিথার বলে বোল্ড হলে লজ্জার রেকর্ডের ভাগীদার হয় বাংলাদেশ।
তবে এবারই প্রথম এত শূন্যের ম্যাচ নয় বাংলাদেশের জন্য। এর আগেও এক টেস্টে আট শূন্য দেখেছিল বাংলাদেশি ব্যাটসম্যানরা। ২০১৮ সালে জ্যামাইকা টেস্টে বাংলাদেশের আট ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live