ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্লেয়াররা ভালো বলতে পারবে, সমস্যা কোথায় জানেন না পাপন ও কোচিং স্টাফরা
পাপনের এমন মন্তব্যের পর দ্বিতীয় ইনিংসে দুইটি ভিন্ন ধস দেখা গিয়েছে বাংলাদেশের ব্যাটিংয়ে। শুরুতে মাত্র ২৩ রানে সাজঘরে ফেরেন প্রথম চার ব্যাটার। আর শেষ দিকে মাত্র ১৩ রানের ব্যবধানে পড়ে যায় পাঁচ উইকেট। যে কারণে ম্যাচ শেষ হয়েছে ১০ উইকেটের বড় পরাজয়ে।
এমন হারের পর দলের সমস্যা আসলে কোথায় তা নির্দিষ্ট করে বলতে পারলেন না বিসিবি সভাপতি। তিনি বরং এটি খোঁজার ভার রাখলেন দলের কোচিং স্টাফের কাঁধেই। তবে খালি চোখে নিজের মূল্যায়ন, বিশ্লেষণ জানাতেও ভোলেননি পাপন।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে পাপন বলেছেন, ‘আসলে সমস্যাটা কোথায় সেটা সবচেয়ে কোচিং স্টাফরা, প্লেয়াররা। টিম ম্যানেজম্যান্টকে যদি জিজ্ঞেস করেন; যারা ওদের সঙ্গে থাকে তারা বলতে। আমরা যারা বাইরে বসে খেলা দেখি, তাদের পক্ষে সমস্যাটা কোথায় বলাটা কঠিন।’
তিনি আরও যোগ করেন, ‘বোলিংয়ে দুর্বলতা ছিল এটাতে কোনো সন্দেহ নেই। প্রথম টেস্টে আমাদের সুযোগটা নেওয়া উচিত ছিল। ওরা কত সুন্দর, ডিসিপ্লিনড। ওদের এর চেয়ে ভালো পেস বোলার আছে। তাদের ছাড়াই কম অভিজ্ঞ দুজনের কাছে আমরা যেভাবে সবগুলো উইকেট দিয়ে এসেছি, এটা একটু আশ্চর্যের।’
পরাজয়ের পেছনে ব্যাটিং ধসের কথা উল্লেখ করে পাপন বলেছেন, ‘দুই ইনিংসে যদি ২৫ রানে পাঁচটা, তারপরে ২৩ রানে ৪টা উইকেট চলে যায় তখন তো ম্যাচটা হাতছাড়া হয়েই যায়। কতবার আর নিচের দিকে ও মাঝে যারা আছে আমাদের… মুশফিক-লিটন; ওরা করবে!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live