ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাবর আজমকে নিয়ে হুট করে ভবিষ্যৎবানী করলেন কার্তিক
লাল বল কিংবা সাদা বল সব ধরনের ক্রিকেটেই সমান দক্ষ বাবর। তিনি পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেন। দলের প্রয়োজনে আক্রমণাত্ম কিংবা রক্ষণাত্ম উভয় ধরনের ব্যাটিং দক্ষতাই আছে পাকিস্তানের অধিনায়কের। তাছাড়া বয়স ও ফিটনেস বিবেচনায়ও ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি।
বাবর তিন সংস্করণেই ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে কার্তিক বলেন, 'আমি একশোভাগ নিশ্চিত (বাবরের সামর্থ্য নিয়ে)। সে একজন বড় মাপের খেলোয়াড়, সে ব্যাটিংয়ে ফর্মের তুঙ্গে আছে এবং সামনে তার বেশ কিছু টেস্ট ম্যাচ আছে। তিন সংস্করণের ক্রিকেটেই সে অসাধারণ একজন ক্রিকেটার এবং ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনেও সে সফল।'
বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুটকে এক সঙ্গে বলা হয়ে থাকে এসময়ের ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের সঙ্গে নাম উঠে আসছে বাবর আজমের। আইসিসির র্যাঙ্কিংয়েও তিন সংস্করণেই উপরের দিকে আছেন পাকিস্তানের অধিনায়ক।
অনেকে মনে করেন ফ্যাব ফোর বাদ দিয়ে সেটিকে ফ্যাব ফাইভ বলার সময় এসেছে। যদিও এ নিয়ে অনেকের ভিন্ন মতও রয়েছে। কার্তিকের মতে, সাম্প্রতিক সময়ে ফর্ম বিবেচনায় শীঘ্রই এই ধরণা বদলে 'ফ্যাব ফাইভ' করে দেবেন বাবর।
কার্তিক বলেন, 'আমরা যে 'ফ্যাব ফোর' নিয়ে কথা বলি তা খুবই শক্তিশালী এবং তারা লম্বা সময় ধরে এখানে আছে কিন্তু এখানে কোনো সন্দেহ নেই যে, বাবর এটাকে 'ফ্যাব ফাইভ' করে দেবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live