ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নতুন অ্যাকশন প্রয়োগ করবেন সাকিব
চট্টগ্রাম টেস্টে আঙুলের বদলে কব্জির কারসাজিতে সাকিবকে বল করতে দেখে মুগ্ধ হয়েছেন ছেলে-বুড়ো সবাই। সাকিব জানালেন, আগামী দিনগুলোতে সীমিত ওভারে চায়নাম্যান বোলিং প্রয়োগ করবেন তিনি।
সাকিব বলেন, ‘এটা নিয়ে ওরকম কাজ করা হয়নি। করার পর মনে হয়েছে এটা ওয়ানডে ও টি-টোয়েন্টি কাজে আসতে পারে। এটা প্র্যাকটিসেও করা উচিৎ আমার।’
ম্যাচের মধ্যে দীর্ঘ বোলিংয়ের ফাঁকে বোলিং নিয়ে নানা চর্চা করা যায় বলে টেস্ট ক্রিকেট সমীহ জাগানিয়া সাকিবের কাছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজের বোলিং অ্যাকশন নিয়েও নানা পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন তিনি।
সাকিব বলেন, ‘টেস্ট খেলতে থাকলে ম্যাচের ভেতরেই বোলিংয়ের অনেক কিছু নিয়ে প্র্যাকটিস করা যায়। যেগুলো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সহায়তা করবে। ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে থাকলে আমার বলের অ্যাকশন, শেইপ সব পরিবর্তন হতে থাকে। টেস্ট যখন খেলা হয়, ঐ ছন্দ ফিরে আসে। এটা আমাকে পরবর্তীতে টি-টোয়েন্টি আর ওয়ানডেতে সহায়তা করে।’
সাকিব আরও বলেন, ‘গত ৩ ইনিংসে প্রায় ১০০ ওভারের মত বল করেছি বা ১০০ ওভারের ওপরে। এত ওভার যখন বল করা হয়, অনেক পরীক্ষানিরীক্ষা, পরিকল্পনা, চিন্তাভাবনা, বল করতে করতে একশন বদলে যাওয়া- অনেক কিছুর সুযোগ ছিল। অনেকক্ষণ বোলিং করার পর যেকোনো বোলারেরই ছন্দ ভালো হতে থাকে, যদি ওরকম চাপের মুহূর্ত না থাকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এখন স্পিনারদের অনেক বেশি চাপ থাকে, উইকেটে ওরকম সহায়তা থাকে না। টেস্টে তাই সুযোগ থাকে নিজের ছন্দকে ভালো অবস্থায় নিয়ে আসার। সেদিক থেকে প্রথম টেস্ট থেকে দ্বিতীয় টেস্টে এসে সহায়তা হয়েছে।’
ঢাকা টেস্টে ক্যারিয়ারের ১৯তমবার ৫ উইকেট পাওয়া সাকিব বল হাতে বেশ ভুগিয়েছেন লঙ্কানদের। বৈচিত্র্যময় সব ডেলিভারি পরিকল্পনা থেকেই করেন, নাকি ম্যাচের মধ্যে খেলতে খেলতেই হয়ে যায়?
সাকিব বলেন, ‘না এত চিন্তা থাকে না, আমার ধারণা, টেস্টে কোনো বোলারই এত পরিকল্পনা করে না। বোলারদের কাজই থাকে ভালো জায়গায় বল করা আর উইকেট থেকে সহায়তা পাওয়া গেলে বোনাস।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live