ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
জমজমাট লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ২য় টেস্টের খেলা, দেখেনিন ফলাফল
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ১৪১ রানের লিড টপকাতে নেমে চতুর্থ দিনের শেষ সেশনে ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ মুশফিক-লিটনের ব্যাটে দিন শেষ করে ৩৪ রান তুলে।
পঞ্চম দিনে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় মুশফিকের বিদায় ঘণ্টা বাজে ২৩ রান করে দলীয় ৫৩ রানের মাথায়। এখান থেকেই দলকে লড়াইয়ে ফেরান সাকিব আল হাসান ও লিটন দাস।
শেষ দিনের মধ্যাহ্ন বিরতির আগেই শ্রীলঙ্কার ১৪১ রান টপকে ৮ রানের লিড নেয় বাংলাদেশ। সাকিব তুলে নেন ২৭তম অর্ধশতক। বিরতি থেকে ফেরার পরপরই লিটন বিদায় নেন ১৩তম অর্ধশতকের সঙ্গে ২ হাজার রান পূর্ণ করে ৫২ রানের ইনিংস খেলে।
লিটনের বিদায়ে বিপাকে পড়া দলকে বেশি দূর টেনে নিতে পারেননি সাকিব। দলীয় ১৫৬ রানে লিটনের বিদায়ের পর ১৬৩ রানের মাথায় বিদায় নেন সাকিব (৫৮)। আসিথা ফার্নান্দোর করা বলে ক্যাচ দেন উইকেট-রক্ষকের হাতে। আগের ইনিংসে শূন্য রানে ফেরা মোসাদ্দেক দলকে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। মাত্র ৯ রান করে রমেশ মেন্ডিসের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে।
এরপর তাইজুল (১) ও খালেদ আহমেদের (০) রানে বিদায়ে ১৬৯ রানে থামলে মাত্র ২৮ রানের লিড পায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া আসিথা দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। রাজিথা নেন ২টি ও রমেশ মেন্ডিস নেন ১ উইকেট।
মাত্র ২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ওভারের মধ্যে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারী শ্রীলঙ্কা। দলটির ওপেনার ওশাদা ফার্নান্দো ৯ বলে ২১ রান করে জয় তাড়াতাড়ি তুলে নেন।
বিস্তারিত আসছে...
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live