ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মুমিনুলের পাশে দাঁড়িয়ে শেষ বার্তা দিলেন সাকিব
টানা বেশ কয়েকটা সিরিজে মুমিনুলের ব্যাটে রান নেই। অথচ এক সময় তার ব্যাটেই হাসতো টেস্ট দল। ব্যাট হাতে মুমিনুল মাঠে নামা মানেই হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি। টানা অর্ধশতকের রেকর্ডও আছে তার। আছে সেঞ্চুরিরও রেকর্ড।
অথচ সেই মুমিনুল যেনো নিজেকে হারিয়ে খুঁজছেন। চট্টগ্রাম টেস্টেও খুব একটা ভাল করেননি। ঢাকা টেস্টে চরম ভাবে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক।প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে নেমে ৯ বলে ৯ রান করে ছিলেন। দ্বিতীয়ও একই অবস্থা।
দল যখন উইকেট হারিয়ে ধুঁকছে, মুমিনুল তখন শূন্য রানে সাজঘরে।প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কা দল নিজেদের প্রথম ইনিংসে ৫০৬ রান করেছে। ১৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ দল চতুর্থ দিন শেষ করেছে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে।
এখনো পিছিয়ে আছে ১০৭ রানে। দিন শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা সাকিব আল হাসান জানিয়েছেন, এই ম্যাচ বাঁচাতে হলে পঞ্চম দিনে লড়াই করতে হবে। মুশফিক-লিটন, বা তাদের কেউ একজন দাঁড়িয়ে গেলেই ম্যাচ বাঁচানো যাবে।
তবে লাঞ্চ ব্রেকের আগে কোনো উইকেট হারানো যাবে না। অধিনায়ক মুমিনুল হকের ফর্মহীনতা নিয়ে সাকিব আল হাসান বলেন, ‘এক জন ক্যাপ্টেনের জন্য অবশ্যই এই সময়টা ‘কঠীন’।
বাট এই সময়টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কি ভাবে তাকে সাপোর্ট করি। কারণ আমাদের টেস্ট ক্রিকেটে যে সিচুয়েশন মুমিনুলের থেকে ‘বেটার’ কোনো অপশন আমাদের হাতে নেই। শুধুমাত্র একটা ইনিংস ওর সবকিছু আবার চেঞ্জ করে দেবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live