ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অধিনায়ক মুমিনুলের দশ
নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল। এরপরই বাংলাদেশ ক্যাপ্টেনের বাজে ফর্মের শুরু। বাকি ৯ ইনিংসের মধ্যে তিনবারই শূন্য রানে আউট হলেন তিনি। অন্য ৬ ইনিংসে ৩৭, ২, ৬, ৫, ২ ও ৯ রান করে তোলেন মুমিনুল।
বাজে ফর্মে থাকলেও তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক। এ সম্পর্কে চট্টগ্রামে প্রথম টেস্ট শেষে মুমিনুল বলেছিলেন, নিজের ফর্ম নিয়ে আমি উদ্বিগ্ন না। কোনোভাবেই আমার মনে হচ্ছে না, আমি খারাপ অবস্থায় আছি।
কোনোভাবেই আমি উদ্বিগ্ন না। একটা ভালো ইনিংস খেললে আমার মনে হয়, আমি আবার আগের পর্যায়ে চলে আসব। শেষ ১০ ইনিংসে বাজে খেলায় মুমিনুলের ব্যাটিং গড়ও ৪১ থেকে নেমে এসেছে ৩৯ কোটায়। ৫৩ ম্যাচের ৯৮ ইনিংসে তার গড় এখন ৩৮.৩১।
টেস্ট স্পেশালিস্ট মুমিনুলের চেয়ে এখন বেশি গড় তামিম ইকবাল ও সাকিব আল হাসানের। এর মধ্যে ৬৭ ম্যাচের ১২৮ ইনিংসে তামিমের গড় ৩৯.৫৩ ও ৬১ ম্যাচের ১১১ ইনিংসে সাকিবের গড় ৩৮.৯৯।
মুমিনুলের গড়টা শুরু হয়েছিল ৫৫ থেকে। এরপর সেটাকে এক সময় ৭৫- এ নিয়ে যান বাংলাদেশের লিটল মাস্টার হিসেবে পরিচিত পাওয়া এ ক্রিকেটার। ২০১৭ সালের জানুয়ারিতেও তার টেস্ট ব্যাটিং গড় ছিল ৫০ এর ওপরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live