ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
উল্টে পাল্টে গেল টেস্ট র্যাঙ্কিং, বিশ্ব রেকর্ড করলেন সাকিব
অর্থাৎ বাংলাদেশের এ তালিকায় শীর্ষ চারে কোনো পেসার নেই। ৪ বার ৫ উইকেট নেওয়া পেসার শাহাদত হোসেন পাঁচে। টেস্টে সর্বোচ্চসংখ্যক বার ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকায় সাকিব মাঝামাঝি অবস্থানে।
তার চেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৫ জন বোলার।অবিশ্বাস্যভাবে ৬৭ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন ৩৭ বার নিয়েছেন ৫ উইকেট।
শুধু স্পিনারদের হিসাব করলে সাকিব উঠে আসবেন শীর্ষ দশে। রিচি বেনো, আবদুল কাদির, ভগবৎ চন্দ্রশেখর, সাকলায়েন মুশতাক, বিল ও’রিলির মতো কিংবদন্তিদের চেয়েও টেস্টে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অফ স্পিনার ল্যান্স গিবসকে আজ পেছনে ফেলে স্পিনারদের এ তালিকায় সাকিব উঠে এসেছেন ১০ নম্বরে।৯ ও ৮ নম্বরে থাকা দুজন-নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি (২০ বার) ও অস্ট্রেলিয়ান লেগ স্পিনার
ক্ল্যারি গ্রিমেট (২১ বার) সামান্য ব্যবধানেই এগিয়ে তার চেয়ে।নভেম্বরে ব্লুমফন্টেইন ও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুই ইনিংসে ৫ ও ৬ উইকেট নিয়েছিলেন, এরপর এই মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে পরের টেস্টেই আবার ইনিংসে ৫ উইকেট।
এরপর টানা দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আরও তিনবার।২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে টেস্টে, এর পাঁচ বছর পর ২০১৪ সালে খুলনায় জিম্বাবুয়ের দুই ইনিংসে এবং সর্বশেষ ২০১৭ সালে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার দুই ইনিংসে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live