ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আইসিসি থেকে চরম দু;সংবাদ পেলো তাইজুল
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও ধনঞ্জয় ডি সিলভা। ৬৯ তম ওভারের এক ঘটনায় শাস্তি পেতে হয়েছে তাইজুলকে। ওভারের চতুর্থ বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন ম্যাথিউজ। তাইজুল ফলো থ্রু-তে বল ধরেই থ্রো করে বসেন। যা আঘাত করে ম্যাথিউজের ডান হাতে।
তখন নিজের পপিং ক্রিজের মধ্যেই ছিলেন ম্যাথিউজ এবং রান নেওয়ার কোনো চেষ্টা ছিল না তার। তাই এটি আইসিসির নীতিমালার ২.৯ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। যেখানে কারণ ছাড়াই খেলোয়াড় বা অন্য কারও দিকে বল ছোড়ার জন্য শাস্তি পেতে হয়েছে তাইজুলকে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের অপরাধ করেছেন তিনি।
তাইজুলকে চলতি ম্যাচের ম্যাচ ফি থেকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ বাঁহাতি এই স্পিনারকে দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। গত ২৪ মাসের মধ্যে তাইজুলের এটিই প্রথম ডিমেরিট পয়েন্ট।
২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড় চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রুপ নেয়। এই সময়ের মধ্যে দুইটি সাসপেনশন পয়েন্ট পেলে এক টেস্ট অথবা দুই ওয়ানডে অথবা দুই টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হবে সেই খেলোয়াড়কে।
মাঠের দুই আম্পায়ার শরফৌদৌল্লা ইবনে সৈকত ও জোয়েল উইলসনের রিপোর্টের ওপর ভিত্তি করে তাইজুলকে ডিমেরিট পয়েন্ট ও জরিমানার শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তাইজুল নিজের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live