ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবাদতেকে নিয়ে যা বললেন পেস বোলিং কোচ ডোনাল্ড
কখনও গুড লেংথে আবার কখনও বাউন্সার দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করেছেন ডানহাতি এই পেসার। এবাদতের এমন বোলিংয়ে মুগ্ধ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের বোলিং কোচ মনে করেছিলেন, দিনের পুরোটা সময় বল নিয়ে দৌড়াবেন এবাদত।
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড বলেন, ‘খালেদ আর এবাদত শেখায় ব্যস্ত। মানসিকতা ও সারিবদ্ধতা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ব্যস্ত। আমার মনে হয় এবাদত আজকে দুর্দান্ত ছিল। আমার মনে হয়েছিল সে আজকে সারাদিন দৌড়াবে। চা বিরতির পর আমি তাকে বলেছিলাম বল নিতে। সে সেটা আবার করেছে এবং সমস্যার সৃষ্টি করেছে।’
দিনের দ্বিতীয় বলে কাসুন রাজিথাকে ফিরিয়ে দারুণ শুরু করলেও পুরো দিনে আর কোনো উইকেট পাননি এবাদত। তবে ডোনাল্ড মনে করেন, এবাদত আজ যেমন বোলিং করেছেন তাতে চার থেকে পাঁচটি উইকেট পেতে পারতেন। এদিকে আরেক পেসার খালেদ আহমেদ অবশ্য সন্তুষ্ট করতে পারেননি ডোনাল্ডকে। তবে বাংলাদেশের বোলিং কোচ জানিয়েছেন, খালেদ এখনও শিখছে।
এদিকে বৃষ্টির কারণে ভেস্তে গেছে তৃতীয় দিনের দ্বিতীয় সেশন। যে কারণে খুব বেশি বোলিং করার সুযোগ পাননি বাংলাদেশের বোলাররা। ম্যাচে টিকে থাকতে চতুর্থ দিন সকালে দারুণ বোলিং করার বিকল্প নেই স্বাগতিকদের। ডোনাল্ড মনে করেন, উইকেট সুবিধা দিচ্ছে এবং সেটা কাজে লাগাতে হবে।
ডোনাল্ড বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা তাদের ধারাবাহিকতা মিস করেছি। কিন্তু আমি আবারও বলতে চাই, আজকে আমার কাছে এবাদত দুর্দান্ত। সে আসলেই দুর্দান্ত। সে এমন একজন যাকে আমি অনুশীলনে দেখার পর মনে হয় সে আজকে ক্লিক করবে।’
‘সে আজকে যেভাবে বল করেছে সেটা স্কোর বোর্ড দ্বারা বুঝানো যাবে না। সে চার বা ৫ উইকেট পেতে পারতো। তার স্পেলটা এমনই ছিল। খালেদ অবশ্য ঠিকঠাক করতে পারেনি। কিন্তু কালকে দারুণ একটা দিন। সকালে দ্রুত আমাদের কিছু পুলস প্রয়োজন। পিচ আমাদের যথেষ্ঠ কাজ করার সুযোগ দিচ্ছে, যেটা প্রতিটি সকালেই দেয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live