ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের রিভিউ জয়, সাকিবর উইকেট শিকার
ম্যাথিউসকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়েছিলেন ধনাঞ্জয়া। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন ধনাঞ্জয়া। শেষ পর্যন্ত আক্রমণাত্বক হয়ে ওঠা ডানহাতি এই ব্যাটারকে ফেরান সাকিব। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নেন মুমিনুল হক। এবার আরও রিভিউয়ে ব্যর্থ হয়নি বাংলাদেশ।
তাতে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন ৫৮ রান করা ধনাঞ্জয়া। দিনের প্রথম ঘণ্টায় ২ উইকেট তুলে নিয়েছিলেন সাকিব ও এবাদত। কাসুন রাজিথা ও দিমুথ করুনারত্নেকে হারানোর জুটি গড়ার চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া ডি সিলভা। মাঝে বৃষ্টি হলেও শেষ বিকেলে খেলা হওয়ার পরও সাবধানী তারা দুজন।
পঞ্চম উইকেট জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৬৯ রান। ৩৮ রানে ম্যাথিউস আর ধনাঞ্জয়া ব্যাটিং করছেন ৩৯ রানে। বৃষ্টি শেষে শুরু হয়েছে তৃতীয় সেশনের খেলা। যেখানে খেলা হবে মোট ৩৭ ওভার। সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্ধারিত সময় হলেও ৬ টা ৩০ মিনিট পর্যন্ত খেলা চালিয়ে সুযোগ রয়েছে।
দুই ঘণ্টার বেশি সময় পর মিরপুরে থেমেছে বৃষ্টি। আপাতত মাঠকর্মীরা মাঠ খেলার উপযোগী করে তোলায় ব্যস্ত। বেলা সাড়ে তিনটা নাগাদ আম্পায়াররা মাঠ পর্যবক্ষেণে নামার কথা ছিল। পরবর্তীতে ৪ টা সময় খেলা শুরুর ঘোষণা দিয়েছে ম্যাচ অফিসিয়ালসরা।
সকাল থেকে খানিকটা মেঘলা ছিল মিরপুরের আকাশ। সময় যত বেড়েছে মিরপুরের বাতাস ততই ভারী হয়েছে। বেলা ১২ টা ২ মিনিটে শেষ পর্যন্ত বৃষ্টি নামে। তাতে বৃষ্টি বাধায় আপাতত বন্ধ খেলা। দিনের শুরু থেকেই আঁটসাঁট বোলিং করছিলেন সাকিব আল হাসান।
তবে উইকেটের দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই স্পিনার। শেষ পর্যন্ত উইকেট নেয়ার সঙ্গে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন সাকিব। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি পথে হাঁটতে থাকা দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন তিনি। বাঁহাতি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে বোল্ড হয়েছেন করুনারত্নে।
মূলত ব্যাট ও প্যাডের মাঝে বেশ খানিকটা ফাঁকা থাকায় সেখান দিয়ে বল স্টাম্পে আঘাত করে। তাতে ৮০ রানে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক। দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন মিরপুরের উইকেট থেকে সকালে বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা। সেই ধারণা বজায় রেখে দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন এবাদত হোসেন।
দিনের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে ফিরিয়েছেন ডানহাতি এই পেসার। অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন রাজিথা। বল হাতে ৫ উইকেট নেয়া রাজিথা ফিরেছেন ব্যাট হাতে শূন্য রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live