ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন লিটন
চট্টগ্রাম টেস্টের আগে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে ২০ নম্বরে ছিলেন লিটন। ওই টেস্টে একমাত্র ইনিংসে ৮৮ রান করার পর উইকেটরক্ষক-ব্যাটার লিটন তিন ধাপ এগিয়ে উঠেছেন ১৭তম স্থানে।
চট্টগ্রাম টেস্টের পর কেবল লিটন নয়, ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে সেই ম্যাচের দুই সেঞ্চুরিয়ান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমেরও। ১৩৩ রান করা তামিম ছয় ধাপ এগিয়েছেন চট্টগ্রাম টেস্ট শেষে। তামিম ৩৩তম অবস্থান থেকে চলে এসেছেন ২৭-এ।
এদিকে চট্টগ্রামে ১০৫ রান করা মুশফিক ৪ ধাপ এগিয়ে ২৯তম স্থান থেকে উঠে এসেছে ২৫-এ। এদিকে প্রস্তুতি ছাড়া চট্টগ্রাম টেস্টে বল হাতে নামা সাকিব দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নিয়ে বোলিং র্যাংকিংয়ে এগিয়েছেন ১ ধাপ। সাকিবের নতুন অবস্থান ২৯।
সাকিব মাত্র ১ ধাপ এগুলেও ক্যারিয়ারসেরা বোলিং করা নাঈম হাসান নয় ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৩তম অবস্থানে।
কেবল টাইগার ক্রিকেটার নয়, শ্রীলঙ্কার খেলোয়াড়রাও র্যাংকিংয়ের নতুন হালনাগাদে নিজেদের অবস্থান পরিবর্তন করতে পেরেছেন।
যাদের মধ্যে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজ পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছে ২১তম স্থানে। এছাড়াও কুশল মেন্ডিস চার ধাপ এগিয়ে এসেছেন ৪৯তম এবং দিনেশ চান্ডিমাল ছয় ধাপ এগিয়ে এসেছেন ৫৩তম স্থানে। দলটির পেসার কাসুন রাজিথা চার উইকেট নিয়ে ৭৫তম স্থান থেকে উঠে এসেছে ৬১তম স্থানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live