ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য কারণে বন্ধ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭০.১ ওভারে ৪ উইকেটে ২১০ রান। বাংলাদেশের ৩৬৫ রানের চেয়ে এখন ১৫৫ রানে পিছিয়ে লঙ্কানরা। অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ৪৬ রান যোগ করে ফেলেছেন ম্যাথিউজ ও ধনঞ্জয়।
আগেরদিন ২ উইকেটে ১৪৩ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। দিনের শেষ ভাগে নাইটওয়াচম্যান হিসেবে পাঠানো হয় রাজিথাকে। সেই দায়িত্ব ভালোভাবে পালন করে দিনের বাকি অংশে উইকেট বাঁচিয়ে রাখেন এ লেজের সারির ব্যাটার।
তবে নতুন দিনে আর পারলেন না রাজিথা। আজ দিনের প্রথম ওভারে বল তুলে দেওয়া হয়েছিল এবাদতকে। প্রথম বলে এক রান নিয়ে রাজিথাকে স্ট্রাইক দেন করুনারাত্নে। পরের বলেই ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান শূন্য রান করা রাজিথা।
এরপর সাবেক অধিনায়ক ম্যাথিউজকে নিয়ে জুটি বাঁধেন বর্তমান অধিনায়ক করুনারাত্নে। এবাদত ও সাকিবের শুরুর স্পেলে খুব একটা রান করতে পারছিলেন না তারা। তবে ৫৫তম ওভারে এবাদতের বলে বাউন্ডারি হাঁকিয়ে জড়তা কাটিয়ে ওঠেন ম্যাথিউজ।
সাকিবের করার পরের ওভারে চার মারেন করুনারাত্নেও। লঙ্কান অধিনায়কের বিদায়ঘণ্টাও সেই ওভারে বাজান সাকিব। ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে করুনারাত্নেকে সামনের পায়ে আনেন সাকিব, সেটিই কাল হয় এ বাঁহাতি ওপেনারের জন্য।
ড্রাইভ করার ব্যর্থ চেষ্টায় সেই ডেলিভারিটি তার ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে মিডল স্ট্যাম্পে। যার ফলে সমাপ্তি ঘটে ১৫৫ বলে ৯ চারের মারে ৮০ রানের ইনিংসের। এর আগে ব্যক্তিগত ৩৬ রানে বাংলাদেশের রিভিউ ব্যর্থতা ও ৩৭ রানে ক্যাচ মিসের কারণে বেঁচে যান করুনারাত্নে।
অধিনায়ককে হারানোর পর খোলসে ঢুকে পড়েন ম্যাথিউজ ও ধনঞ্জয়। নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা রান দিচ্ছিলেন না এবাদত, সাকিবরা। এবাদতের বলে বেশ কয়েকবার পরাস্তও হয়েছেন ম্যাথিউজ। কিন্তু দাঁতে দাঁত চেপে সেশনের বাকি সময়টা কাটিয়ে দেন এ অভিজ্ঞ ব্যাটার।
অন্যদিকে শুরু থেকেই হাত খুলে খেলার চেষ্টা দেখা গেছে ধনঞ্জয়ের মাঝে। মধ্যাহ্ন বিরতি দেওয়ার আগের ওভারে এবাদতের বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে লঙ্কানদের দুইশো পার করিয়ে দেন এ মিডল অর্ডার ব্যাটার। সেশন শেষে ধনঞ্জয় ৪০ বলে ৩০ ও ম্যাথিউজ ৭৬ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন।
ইনিংসের ৭১তম ওভার শেষে হওয়ার কথা ছিল আজকের মধ্যাহ্ন বিরতি। কিন্তু সেই ওভারে সাকিব প্রথম বল করার পরই নামে গুঁড়ি বৃষ্টি। যে কারণে ওভার শেষ না করেই বিরতি দিয়ে দেন আম্পায়াররা। বৃষ্টি থেকে বাঁচাতে উইকেট ও এর আশপাশের জায়গা কভারে ঢেকে রাখা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live