ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবর ; ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেন ডি ভিলিয়ার্স
এবার সেই গুঞ্জনকে সত্যিতে পরিণত করছেন ডি ভিলিয়ার্স। নিজেই জানিয়েছেন, ২০২৩ আইপিএলে বেঙ্গালুরু শিবিরে ফিরছেন তিনি। এদিকে ৩৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার গত বছরের নভেম্বরে আইপিএল ও সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন।
চলতি আইপিএলে ক্রিস গেইলের সঙ্গে ডি ভিলিয়ার্সকেও হল অব ফেমে অন্তর্ভুক্ত করে বেঙ্গালুরু। ঠিক এই সময়ে বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক বিরাট কোহলিও ডি ভিলিয়ার্সের আইপিএলে ফেরার হালকা আভাস দেন।
এবার কোহলির কাছে ডি ভিলিয়ার্স জানতে পারলেন, সামনের মৌসুমেই বেঙ্গালুরুর ডাগ-আউটে ফিরবেন তিনি। যদিও ডি ভিলিয়ার্স কী ক্রিকেটার নাকি মেন্টরের ভূমিকায় বেঙ্গালুরুতে ফিরবেন, তা জানা যায়নি। এই প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘বিরাট (কোহলি) এটি নিশ্চিত করেছে শুনে আমি খুশি হয়েছি।
সত্যি বলতে, আমরা এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি। আমি অবশ্যই আগামী বছর আইপিএলে থাকব। আমি জানি না কোন ভূমিকায়, কিন্তু আমি সেখানে ফেরাটা মিস করছি।’ তিনি বলেন, ‘আমি একটি ছোট্ট পাখিকে কিচিরমিচির করে বলতে শুনেছি যে বেঙ্গালুরুতে কিছু খেলা হতে পারে।
তাই আমি আমার দ্বিতীয় ঘরে (বেঙ্গালুরু) ফিরে চিন্নাস্বামীতে আবারও দর্শকভর্তি স্টেডিয়াম দেখতে মুখিয়ে। আমি ফিরতে চাই, অপেক্ষায় আছি।’ এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তিনটি সেঞ্চুরি এবং ৪০টি হাফ সেঞ্চুরিসহ পাঁচ হাজার ১৬২ রান করেন ডি ভিলিয়ার্স। গড় ৩৯.৭১। যদিও দলটি এখনও শিরোপা জেতার স্বাদ পায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live