ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আউট,আউট,উইকেটের দেখা পেলেন টাইগাররা

২০২২ মে ২৪ ১৬:৪০:২১

আউট,আউট,উইকেটের দেখা পেলেন টাইগাররা

চট্টগ্রাম পর্ব শেষ করে দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে ঢাকায়। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম বরাবরই স্পিন সহায়ক। অথচ লঙ্কান স্পিনাররা একটি উইকেটও নিতে পারেনি বাংলাদেশের।

ঢাকা টেস্টে খেলা হচ্ছে না শরিফুলের। খালেদের সঙ্গে একাদশে রয়েছেন আরেক পেসার এবাদত হোসেন। আগে ব্যাট করা বাংলাদেশ সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৬৫ রান। যার সবকটি উইকেট নিয়েছেন দুই লঙ্কান পেসার কাসুন রাজিথা (৫) ও আসিথা ফার্নান্দো (৪), একটি রান-আউট।

লঙ্কানরা নেমেছেন প্রথম ইনিংসে ব্যাট করতে। ওশাধা ফার্নান্দো আর দিমুথ করুণারত্নের জুটি ভাঙতে অপেক্ষা করতে হয়েছে ২৭ ওভার পর্যন্ত। এবাদত হোসেন তার ষষ্ঠ ওভারের শেষ বলে ফিরিয়েছেন ৫৭ রান করা ওশাধা ফার্নান্দোকে। এই লঙ্কান ওপেনার স্লিপে থাকা নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

ওশাধার বিদায়ে ভেঙেছে ৯৫ রানের ওপেনিং জুটি। এর আগেও দুইবার সুযোগ এসেছিল উইকেট নেয়ার। ১৫তম ওভারে ওশাধাকে এলবির আবেদন করলে রিভিউ না নেয়ায় বেঁচে যান। এরপর ১৮তম ওভারের চতুর্থ বলে সাকিব ক্যাচ নিতে পারেননি নিজের বলে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ