ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সঙ্গীর অভাবে দুটি ‘৫০০’ ছুঁয়েও দুই রেকর্ডবঞ্চিত মুশফিক
মাত্র ২৪ রানে ৫ উইকেট পড়ার পর লিটন দাসের সঙ্গে ২৭২ রানের জুটি গড়েছেন মুশফিক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটি। এছাড়া মাত্র ২৫ রানের কমে ৫ উইকেট পড়ার পর এত বড় জুটি আর দেখেনি ক্রিকেট বিশ্ব।
লিটন-মুশফিকের এই জুটির ব্যাপ্তিকাল ছিল ৩৮৪ মিনিট, দুজন মিলে উইকেটে খেলেছেন ৫১৩টি বল। আর মাত্র ৬ বল খেললেই বাংলাদেশের পক্ষে এক জুটিতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডের অংশীদার হতে পারতেন মুশফিক। কিন্তু লিটন আউট হয়ে যাওয়ায় ৫১৩ বলেই থেমে যায় জুটি।
২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৫১৮ বল খেলে ২৬৭ রানের জুটি গড়েছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। আজ আর ছয় বল খেললেই লিটনকে নিয়ে এ রেকর্ড নতুন করে লেখা হতো মুশফিকের। এছাড়া গত বছর একই দলের বিপক্ষে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ২৪২ রানের জুটি হয়েছিল ৫১৪ বল খেলে।
লিটন ফেরার পরও লেজের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। শেষ পর্যন্ত বাকি সব ব্যাটার ফিরে গেলেও তিনি ৩৫৫ বল খেলে ২১ চারের মারে করেছেন ১৭৫ রান। দুই দিন মিলিয়ে মুশফিক উইকেটে ছিলেন মোট ৫২৬ মিনিট। আর ঘণ্টাখানেক খেলতে পারলেই বাংলাদেশের পক্ষে ইনিংসে সর্বোচ্চ সময় খেলার নতুন রেকর্ড হতো তার।
২০১৮ সালে মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ২১৯ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। সেদিন বলের হিসেবেও সর্বোচ্চ ৪২১ বল খেলেছিলেন মুশফিক। সেই ইনিংস খেলার পথে ৫৮৯ মিনিট উইকেটে ছিলেন দলের অভিজ্ঞতম ব্যাটার। এটিই বাংলাদেশের পক্ষে রেকর্ড।
এছাড়া ৫০০’র বেশি মিনিট খেলার নজির আছে বাংলাদেশের দুজন ব্যাটারের। ২০০০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে ৩৮০ বল মোকাবিলায় ১৪৫ রান করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সেদিন তিনি উইকেটে ছিলেন ৫৩৫ মিনিট। এছাড়া গতবছর পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৪ রান করার পথে নাজমুল শান্ত খেলেছিলেন ৫৩৩ মিনিট।
দুটি রেকর্ড হাতছাড়া হলেও বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবেই দুইবার ৫০০’র বেশি মিনিট খেলার নজির গড়েছেন মুশফিক। এছাড়া চতুর্থবারের মতো ইনিংসে ৩০০’র বেশি বল খেলেছেন তিনি। জাভেদ ওমর বেলিম (২) ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুইবারও ইনিংসে ৩০০ বল খেলতে পারেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live