ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ডাবল সেঞ্চুরির অপেক্ষাই মুশফিক
আজ দ্বিতীয় দিনের খেলায়ও ডমিঙ্গোর ভয় ছিল প্রথম ঘণ্টা। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেছিলেন, ‘আমাদের সব ফোকাস এখন প্রথম সেশনে। আমরা জানি ম্যাচের মোড় ঘুরতে আর দুই উইকেট বাকি। এখানে প্রথম ইনিংসে গড় রান ৩১৪।
আগামীকাল এই দুইজন (লিটন-মুশফিক) যদি প্রথম ঘণ্টা পার করতে পারে, তাহলে আমরা সত্যিই ভালো অবস্থানে থাকব। যদি তারা মোসাদ্দেককে নিয়ে ৩০০ তে নিয়ে যেতে পারে… আমরা খুব বেশি দূরে যাওয়ার কথা ভাবছি না। মিরপুরে খেলার গতি ভালো ছিল। আপনি যেকোনো দলকে দুই তিন সেশনে গুটিয়ে দিতে পারেন।’
সেটা আর হয়নি। আধঘণ্টা কাটিয়ে দিলেও ৩৫ মিনিটের মাথায় লিটনকে সাজঘরে ফেরান কাসুন রাজিথা। দলীয় ২৯৬ রানের মাথায় সেকেন্ড স্লিপে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ১২৬ রান করা লিটন।
লিটনের বিদায়ের পর ব্যাট করতে নামেন ৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। একই ওভারে রাজিথার চতুর্থ বলে উইকেট রক্ষক নিরশন ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৪৯ রান। মুশফিকুর রহিম অপরাজিত আছেন ১৬৪ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live