ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ জানিয়েছেন আইসিসির সভাপতি গ্রেগ বার্কলে
পরবর্তীতে মিরপুরে সাংবাদিক সম্মেলনেও যোগ দিয়েছেন বার্কলে। যেখানে তিনি জানিয়েছেন, আইসিসির নতুন চক্রে বাংলাদেশ অনেকগুলো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে। পূর্বের তুলনায় বাংলাদেশের জন্য সুযোগ বাড়বে। এ ছাড়াও ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।
মূলত, ২০২৩ বিশ্বকাপে ভারতের সঙ্গে বাংলাদেশকে সহ-আয়োজক করা যায় কি না, এমন প্রশ্ন আসে আইসিসি প্রধানের কাছে। যেখানে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ভারত থেকে আর ভেন্যু কোনোভাবেই সরানো সম্ভব নয়। আর আইসিসির সম্প্রচার স্বত্ত কোম্পানির সঙ্গে যে চুক্তি সেটি অনুসারে ভারতের এই বিশ্বকাপ তাদের জন্য শেষ। নতুন চক্রতে বাংলাদেশের জন্য সুযোগ বাড়বে আরও।
গ্রেগ বার্কলের ভাষ্যে, ‘২০২৩ বিশ্বকাপে সবগুলো ম্যাচই ভারতের মাটিতে হবে। এটা আমাদের সম্প্রচার স্বত্তের যে চক্র রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ। আসলে এই বিশ্বকাপটি আমাদের সম্প্রচার স্বত্তের সর্বশেষ টুর্নামেন্ট হিসেবে আয়োজিত হবে। মানে ভারতের মাটিতে সামনের বছর যে বিশ্বকাপ হবে আর কি। এটা অন্য কোথাও আর সরানো হবে না।
এরপরই তিনি বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে আরও যোগ করেন, ‘বাংলাদেশেও বড় টুর্নামেন্ট দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং দেওয়া হবেও। ইতোমধ্যে বাংলাদেশ ২০৩১ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্ধারিত। আমরা এখনও নারী বিশ্বকাপের জন্য আয়োজক দেশ নির্ধারণ করিনি। আমি জানি, এর জন্য বাংলাদেশের আগ্রহ রয়েছে। এখানে আসলে দারুণ একটা সুযোগও আছে।
আর আমরা চাই, এই খেলাটা যতটা সম্ভব ছড়িয়ে দিতে যেখানে যেখানে ছড়িয়ে দেওয়ার মতো সুযোগ রয়েছে। বাংলাদেশ এই খেলার অন্যতম অংশীদার। এখানে আপনারা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন। এখানে ক্রিকেটের প্রতি ভক্তদের যে পরিমাণ ভালোবাসা-অনুরাগ আছে, অনেকগুলো দেশের জন্য যা আনপ্যারালাল। নতুন যে চক্র আসছে, সেখানে বাংলাদেশের জন্য আইসিসি ইভেন্টগুলোতে অংশ নেওয়ার জন্য দারুণ সু্যোগ রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live