ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আইপিএল প্লে-অফের নিয়মে বদল

২০২২ মে ২৩ ২১:১২:৫৪

আইপিএল প্লে-অফের নিয়মে বদল

আগামী দু’দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনের ইতিহাস বলছে, পিচ যতবারই টানা কভারের ঢাকা থেকেছে, ততবারই কিছু না কিছু অস্বাভাবিক ঘটতে পারে। এদিক ম্যাচে যদি কোনও ভাবে ঝড়বৃষ্টি বা অন্য কোনও কারণে খেলা দেরীতে শুরু হয়, সে ক্ষেত্রে ২ ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হবে।

শুধু তাই নয়, ম্যাচে কোনও ওভারও কাটা হবে না। অর্থাৎ পুরো ২০ ওভারই ম্যাচ চলবে। গুজরাট টাইটানস লিগের গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে উঠেছে। এ ছাড়া দুই, তিন এবং চারে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আগামী ২৪ মে, মঙ্গলবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্লে অফের প্রথম দু’টি ম্যাচ। ২৪ মে, ইডেনে কোয়ালিফায়ার ওয়ানে খেলবে লিগ পর্যায়ে প্রথম দু’টি স্থানে থাকা গুজরাট-রাজস্থান। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর পরাজিত দল খেলবে কোয়ালিফায়ার টু-তে ২৭ মে, শুক্রবার। সেই ম্যাচটি অবশ্য আমেদাবাদে হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ