ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মুশফিকের ১১৫* ও লিটনের ১৩৫* রানে প্রথম দিন বাংলাদেশের
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৪ রানেই ৫ উইকেট হারিয়ে নাকানিচোবানি খাচ্ছিল বাংলাদেশ। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরতে হয় তিন ব্যাটারকে। টপ আর মিডল-অর্ডার যখন লণ্ডভণ্ড তখন মুশফিকুর রহিম আর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
সেখান থেকে দলকে টেনে তুলে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড গড়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুইজন এখন পর্যন্ত ১৯৯ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলা লিটন দাস ঢাকা টেস্টেও ধরে রেখেছেন ধারাবাহিকতা।
একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের নিজের তৃতীয় সেঞ্চুরি। লিটন দাসের পর ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। লিটন দাস ১৩৫ ও মুশফিক ১১৫ রানে আছে অপরাজিত।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মাহমুদুল হাসান (০) জয়ের উইকেট হারায় বাংলাদেশ। এরপর তামিম ইকবালও সাজঘরে ফেরেন শূন্য রানে। দুই ওপেনারের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হক বিদায় নেন ৯ রান করে। নাজমুল হোসেন শান্ত ৮ রানে ফেরেন বোল্ড হয়ে। সাকিব আল হাসান ব্যাটে বলই লাগাতে পারেননি, শূন্য রানে ফিরতে হয় সাজঘরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live