ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নতুন ইতিহাস: ১৯৫৯ সালের রেকর্ড ভেঙে দিলেন মুশফিক ও লিটন
বড় জুটি আগেও গড়েছেন মুশফিক-লিটনরা। গত বছর পাকিস্তানের বিপক্ষে দু’জন মিলে পঞ্চম উইকেটে যোগ করেন ২০৬ রান। এই তো এক ম্যাচ আগেই চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে চতুর্থ উইকেটে মুশফিক-লিটনের জুটির সংগ্রহ ছিল ১৬৫ রান। এর আগেও শতরানের জুটি গড়েছেন তারা।
তবে চট্টগ্রামে তাদের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল। এ দুজনের ১৬২ রানের উদ্বোধনী জুটির পর চতুর্থ উইকেটে ১৬৫ রান যোগ করেছিলেন লিটন-মুশফিক। কিন্তু এবারের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন।
মাত্র ২৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর বুক চিতিয়ে লড়েছেন দুজনই। লঙ্কান বোলার-ফিল্ডারদের হতাশায় ডুবিয়ে এরই মধ্যে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়ে ফেলেছেন এ দু’জন। শুধু তাই নয়, ২৫ রানের কমে ৫ উইকেট পতনের পর সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ডও গড়েছেন তারা।
এতোদিন ধরে ২৫ রানের কমে ৫ উইকেট পতনের পর সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ছিল পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস ও সুজাউদ্দিনের দখলে। দলীয় ২২ রানে ৫ উইকেট পড়ার পর তারা দুজন মিলে ১৯৫৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে গড়েছিলেন ৮৬ রানের জুটি।
সেটি ছাপিয়ে এরই মধ্যে ২২৫ রানের জুটি গড়ে ফেলেছেন মুশফিক-লিটন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। যা এখনও অপরাজিত। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই কলম্বোতে ষষ্ঠ উইকেটে ১৯১ রান যোগ করেছিলেন মুশফিক ও মোহাম্মদ আশরাফুল। এবার লিটনকে নিয়ে সেই রেকর্ড ভাঙলেন মুশফিক।
এ দুজনের সামনে এখন রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ভাঙার সুযোগ। ২০১৩ সালের গল টেস্টে আশরাফুল ও মুশফিক গড়েছিলেন ২৬৭ রানের জুটি। আর মাত্র ৪২ রান যোগ করলেই সেটিকে ছাড়িয়ে যাবেন মুশফিক ও লিটন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live