ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
১৩ বছর পর আবারও লজ্জায় ফেললেন সাকিব
ক্যারিয়ারে প্রথম ‘গোল্ডেন ডাক’ পেয়েছিলেন তিনি সেই ২০০৯ সালের জানুয়ারিতে। প্রতিপক্ষ সেবারও ছিল শ্রীলঙ্কা, চট্টগ্রামে এলবিডব্লিউ হয়েছিলেন অজান্ত মেন্ডিসের বলে। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১১১ ইনিংসে তার পঞ্চম শূন্য এটি। তার আগে শূন্য রানে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও ওপেনার মাহমুদুল হাসান জয়।
তাদের এমন বিদায়ে দলের হাল ধরেতে পারেননি ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। আসিথা ফার্নান্দোর বলে আউট হওয়ার আগে দুটি বাউন্ডারিতে মাত্র ৯ রান করতে সক্ষম হন মুমিনুল। পেসার রাজিথার দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। তাকে বোল্ড করে দিলেন এ পেসার।
রাউন্ড দা উইকেটে এসে ক্রিজর বেশ দূর থেকে বল করেন রাজিথা। বল একটু ভেতরে ঢোকা বলে সামনে অনেক পা বাড়িয় খেলতে গিয়ে ব্যাট-প্যাডের মধ্যে ফাঁক রয়ে যায় অনেক। সেখান দিয়েই বল ভেতরে ঢুকে আঘাত করে স্টাম্পে। কয়েকবার ডিগবাজি খেয়ে স্টাম্প চলে যায় কিপারের কাছে।
১৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরেছেন শান্ত। তার আগে মাঠে বল গড়াতেই আউট ওপেনার মাহমুদল হাসান জয়। লঙ্কান পেসার কাসুন রাজিথার প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হয়েছেন জয়। পরের ওভারেই বিদায় নেন অভিজ্ঞ তামিম ইকবাল।
আসিথা ফার্নান্ডোর ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন। তিনিও ফিরে যান রানের খাতা না খুলেই। দলের এই চরম বিপর্যয়ে হাল ধরেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখার সময় ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩২ রান। ২০ বলে ১৪ রান করে অপরাজিত মুশফিক। ৯ বলে এক রানে লিটন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live