ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে তামিম
মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (২৩ মে) সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের ফলাফল ছিল ড্র। সুতরাং ঢাকা টেস্ট যারা জিতবে, সিরিজ থাকবে তাদের পক্ষেই।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে ৫ হাজার রান করতে তামিমের দরকার ছিলো ১৫২ রান। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন তামিম। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ না ছাড়লে হয়তো, মুশফিকুর রহিমের আগে তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারতেন।
অবশ্য সুস্থ হয়ে মাঠে পরবর্তীতে ফিরেছিলেন তিনি। তবে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় কোনো রান করার আগেই। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ।এর আগে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল ৬৮ রান।
ব্যাট হাতে নেমে ১০৫ রানের ইনিংস খেলে সে মাইলফলক স্পর্শ করে ফেলেন মিস্টার ডিপেন্ডেবল। তামিমের আগে নিজের নামে কীর্তিটা লিখিয়ে নেন তিনি। ৩৬.৭৬ গড়ে ৮১ ম্যাচে তার রান সংখ্যা ৫০৩৭ রান। প্রথম বাংলাদেশি হিসেবে না হোক টাইগারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ৫ হাজার রানের ঘরে প্রবেশ করার সুযোগ থাকছে তামিমের।
২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। ৪০.১৬ গড়ে ৬৬ ম্যাচে ১২৬ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৯৮১ রান টাইগার ড্যাশিং ওপেনারের। ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৬।
২০১৫ সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেছিলেন তিনি। মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬০ টেস্টের ১১০ ইনিংসে ৪০৫৫ রান করেছেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live