ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আমিরাতে সম্ভব নয়; বাংলাদেশেই হবে
ভয়াবহ আর্থিক সংকটের কারণে দেশটিতে চলমান বিক্ষোভের কারণে এই আসর বাংলাদেশে সরিয়ে নেওয়া হতে পারে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ছয় দলের লড়াই। দ্বিবার্ষিক এই টুর্নামেন্ট হতে যাচ্ছে চার বছর পর।
২০১৮ সালে শেষবার সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল এশিয়া কাপ। বর্তমানে শ্রীলঙ্কায় আর্থিক সংকটের কারণে এশিয়া কাপ আয়োজনের মতো অবস্থায় তারা নেই। তাই বিকল্প উপায় ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভূরাজনীতিক কারণে ভারত ও পাকিস্তানের মধে উত্তেজনা চলায় এই দুটি দেশ আয়োজক হতে পারবে না।
তাতে করে সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে বিকল্প আয়োজক হিসেবে ধরা হলেও মধ্যপ্রাচ্যে তীব্র গরমের কারণে তাদেরও ভাবনার বাইরে রাখা হয়েছে। ক্রিকেটডটকম-এর প্রতিবেদন অনুযায়ী এসিসি এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করছে।
তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষ টুর্নামেন্টের আয়োজনের মর্যাদা না হারাতে এসিসি প্রেসিডেন্ট জয় শাহকে বোঝাচ্ছে। কিন্তু বিকল্প পথ খোলা রাখছে এশিয়ান ক্রিকেটের শীর্ষ সংস্থা।
এর এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যমকে বলেছে, ‘এই মুহূর্তে বাংলাদেশ শুধু একটি বিকল্প মাত্র। একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরের শুরুতে ম্যাচগুলো আয়োজনের বিকল্প অবশ্যই সংযুক্ত আরব আমিরাত নয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live