ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জয় পেলো মুম্বাই মাঝরাতে নাচলো কোহলিরা
প্রথমটি নো বল, তারপর রামান্দীপ সিংয়ের চার। আইপিএলে চতুর্থ জয় পেলেও চারবারের চ্যাম্পিয়নদের উচ্ছ্বসিত হতে দেখা যায়নি, কিন্তু ওদিকে বেঙ্গালুরুর ক্যাম্পে শুরু হয় আনন্দের ছড়াছড়ি। কারণ দিল্লির হারে বিরাট কোহলিরা পেয়ে গেছেন প্লে অফের টিকিট।
আগেই গুজরাট টাইটান্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল। বাকি একটি জায়গার লড়াইয়ে ছিল দিল্লি ও বেঙ্গালুরু। দিল্লি জিতলেই বাদ পড়তো বেঙ্গালুরু। তাই তাদের হারে নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি দলটির খেলোয়াড়রা।
চতুর্থ দল হয়ে প্লে অফে উঠে যাওয়ার আনন্দ সারা রাতই করেছে বেঙ্গালুরু। মাঝরাতে শুরু হয় নাচ-গান, হৈ হুল্লোড়। সেই উচ্ছ্বাসের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজের ফেসবুকে ছবি দিয়েছেন কোহলিও।
আগামী মঙ্গলবার রাতে কলকাতায় প্রথম কোয়ালিফায়ারে শীর্ষ দল গুজরাট খেলবে দুই নম্বরে থাকা রাজস্থানের বিপক্ষে। এই ম্যাচ হেরে যাওয়া দলটি ছিটকে পড়বে না। পরের দিন এলিমিনেটরে মুখোমুখি তৃতীয় স্থান অর্জনকারী লক্ষ্ণৌ ও চার নম্বর দল বেঙ্গালুরু। এই ম্যাচ বিজয়ী খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলটির বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live