ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএলে খুব খারাপ খেলে নিজের শেষ নিয়ে কথা বললেন রোহিত
আসরে খেলা মোট ১৪ ম্যাচে ২০ এর কম গড়ে (১৯.১৪) মাত্র ২৬৮ রান করেছেন রোহিত। স্ট্রাইক রেট ১২০ এর একটু উপরে। আইপিএলে এর আগে খুব কমই এতোটা বিবর্ণ ছিলেন রোহিত।
যদিও তার মতে, এমন দুঃসময় এর আগেও পার করেছেন তিনি। এছাড়া খারাপ সময় কীভাবে কাটিয়ে ওঠা যায় সেটা নিয়ে প্রয়োজনে মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়েও ভাববেন রোহিত।
তিনি বলেন, 'আমি অনেক কিছুই করতে চেয়েছি, যার কোনোটাই আসলে হয়নি। তবে এমনটা আমার সাথে আগেও হয়েছে। তাই এটা এমন কিছু নয়, যেটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে। এবারের আসর আমাদের জন্য হতাশার ছিল, কেননা আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।'
'এখানেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। সামনে আরও অনেক কিছু দেয়ার বাকি আছে। মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। কীভাবে আমি ফর্মে ফিরব এবং পারফর্ম করব সেটা নিয়েও ভাবতে চাই। নিজেকে মানিয়ে নিতে হবে এবং সুযোগ মিললেই আমি এসব নিয়ে কাজ করা শুরু করব।'
এবারের আসরে সবার আগে বাদ পড়ে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের খেলা প্রথম আট ম্যাচের আটটিতেই হারে পাঁচ বারের আইপিএল শিরোপাজয়ীরা। পরের ছয় ম্যাচে অবশ্য চারটিতে জিতে তারা। যদিও এর আগেই প্লে অফের রাস্তা থেকে ছিটকে যায় তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live