ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মাশরাফিকে বাংলাদেশ দলের ম্যানেজার করে দিব : পাপন
২০১৪ সালে যেখানে বছরে একটি জয়ের জন্য তাকিয়ে থাকতে হতো সেখানে ২০১৫ সালে পুরো বাংলাদেশ দলকে পাল্টে ফেলেন মাশরাফি। দ্বিতীয় মেয়াদে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশকে নিয়ে গিয়েছেন এক অন্য উচ্চতায়।
সেই মাশরাফিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার করতে চেয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও বাংলাদেশ ক্রিকেট ভক্তরা অনেকেই চাওয়া বিসিবির সভাপতি হবেন মাশরাফি বিন মুর্তজা।
তবে বিসিবি বস হতে হলে মাশরাফিকে অনেক পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সেইসাথে হুট করে যে কেউ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। তবে মাশরাফিকে নিয়ে বিশেষ পরিকল্পনা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।
যমুনা টেলিভিশন কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি জানিয়েছেন মাশরাফিকে বাংলাদেশ দলের ম্যানেজার করার খুব ইচ্ছা ছিল তার। কিন্তু এমপি হওয়ার কারণে তার সেই ইচ্ছা আর পূরণ হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,
“মাশরাফিকে নিয়ে আমার প্রথম থেকেই প্ল্যান ছিল। আমার কাছে মনে হয় মাশরাফি এখন অনেক ব্যস্ত। ও এখন প্রচুর সময় দিচ্ছে রাজনীতিতে। আমার পারসোনাল একটি ইচ্ছা ছিল সেটি ও জানে, আমি সবাইকে বলতাম, ও যেদিন অবসর নিবে আমি ওকে বাংলাদেশ দলের ম্যানেজার বানিয়ে দিব। কিন্তু মাঝখানে বিপদ হলো ও তো এমপি হয়ে গেল। তো এমপিকে এখন আমি কিভাবে ম্যানেজার করি”।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live