ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
রোটেশন করে মোস্তাফিজকে খেলাতে চায় বিসিবি
ওয়েস্ট ইন্ডিজ সফরে পেসার সঙ্কটে পড়ে যাবে টাইগাররা। এমন পরিস্থিতিতে বিসিবি চায় মোস্তাফিজ টেস্ট খেলুক। কিন্তু আইপিএলে থাকা মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে চান না। তবুও বিসিবি তার সঙ্গে কথা বলেছে এবং আশা করছে তাকে পাওয়া যাবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে জানিয়েছেন এসব তথ্য। সেখানেই তিনি পরক্ষণে জানিয়েছেন, মোস্তাফিজ খেলতে চাইলে তাকে রোটেশন ভিত্তিতে খেলাতে চান তারা।
জালাল ইউনুস বলেন, ‘আজকে হয়তো ওর নির্বাচকদের সঙ্গে কথা হবে। হয়তো এটা আপনারা কালকের মধ্যে জেনে যাবেন। আমরা যখন তিনটি ফরম্যাট নিয়ে জানতে চেয়েছিলাম, সে বলেছে বায়োবাবল না থাকলে সে খেলবে।
আমরাও চাচ্ছি না শুধু মোস্তাফিজ, পেস বোলার যারা আছে- তারা বেশ ইনজুরি প্রবণ থাকে। আমরা চাইবো এই জায়গাটায় একটু রোটেড করে খেলানোর জন্য।’ ‘সেসব বিবেচনা করেই আমরা বলতে চাচ্ছি না লং রানে গিয়ে সব টেস্টেই তাকে খেলতে হবে।
যখন আমরা তাকে রোটেড করে খেলাবো। তখন তাকে খেলাবো। সে বলেছে আমি লম্বা একটা সিজন বাইরে আছি। তাই হয়তো একটু সময় লাগবে। খুব যে ক্লান্ত এমনও না। সে জায়গায় তার একটা বিশ্রাম তো আছেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live