ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
মোস্তাফিজকে নিয়ে বড় সুখবর দিল বিসিবি
গণমাধ্যমের মুখোমুখি হয়ে শনিবার (২১ মে) জালাল বলেন, মুস্তাফিজকে যখন তিন ফরম্যাট সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তখন সে দুটি ফরম্যাটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলার কথা জানিয়েছে। আর বায়োবাবল না থাকলে, সে টেস্টেও থাকার কথা জানিয়েছে।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টির বিবেচনায় থাকলেও মুস্তাফিজের টেস্টে ফেরা নিয়ে ছিল সংশয়। তবে বায়োবাবলের ঝামেলা না থাকলে তিনি টেস্টেও খেলার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে করোনার ধকল না থাকায় সেখানে এখন বায়োবাবলের ঝামেলাও নেই। ফলে ধরে নেওয়া যাচ্ছে, ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকে ফিরছেন ফিজ। আগামী ৬ জুন থেকে অ্যান্টিগাতে প্রথম টেস্টে দুই দল পরস্পরের মুখোমুখি হবে।
মুস্তাফিজ বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগটি ছেড়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তার বার বার ফেরার প্রসঙ্গ আসলেও বোর্ড ও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল, টেস্টে আর ফিরবেন না ফিজ।
এদিকে সাদা পোশাকে ফিরলেও তাকে টানা ম্যাচ খেলানোর পক্ষে নন জালাল ইউনুস। জোফরা আর্চারের মতো ইনজুরিতে পড়ে যাতে ছিটকে পড়ে যেতে না হয়, সে জন্য মুস্তাফিজকে রোটেট করে খেলাতে চান তিনি। শুধু কাটার মাস্টার নয়, জালাল মনে করেন ইনজুরি এড়াতে সকল পেসারদেরই এমন প্রক্রিয়ায় খেলানো উচিত।
বর্তমানে বাংলাদেশ পেসারদের ইনজুরির তালিকায় আছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। সেখানে সর্বশেষ যোগ হলো শরিফুল ইসলামের নাম। ভবিষ্যতে এসব বিষয় মাথায় রেখেই পেসারদের বিশ্রাম দিয়ে খেলাতে চায় বোর্ড।
এ বিষয়ে জালাল বলেন, যারা ফাস্ট বোলাররা ইনজুরি প্রবণ। আমরা চাচ্ছি, শুধু মুস্তাফিজ নয়, সব পেসারকেই রোটেট করে খেলানোর জন্য। আমরা চাইনা আমাদের কোনো বোলার জোফরা আর্চারের মতো এমন পরিস্থিতিতে পড়ুক।
মুস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হওয়া টেস্টে। দেশের হয়ে ১৪ টেস্টে ৩৬.৭৩ গড়ে ৩০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সীমিত ওভারের ক্রিকেটে উজ্জ্বল মুস্তাফিজ ৭৪ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৩১ উইকেট। ৬৩ টি-টোয়েন্টিতে মাত্র ১৫.৫ গড়ে নিয়েছেন ৮৭ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live