ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
দঃআফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজে দলে ডাক পাচ্ছে উমরান-মহসিনরা
এই দুটি সিরিজে থাকছেন না ভারতের নিয়মিত ক্রিকেটাররা। ফলে এই সিরিজে সুযোগ পেতে পারেন আইপিএলের এবারের আসরে দারুণ পারফরম্যান্স করা উমরান মালিক, মহসিন খান ও দীনেশ কার্তিক।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না হার্দিক পান্ডিয়া। চলতি আইপিএলে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এমনকি তার ফিটনেস নিয়েও শঙ্কা উড়ে গেছে। ফলে তাকেও দেখা যেতে পারে এই সিরিজ দুটিতে।
আগামী ৯ জুন প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ভারতের। এই সিরিজে তাদের নিয়েই দল সাজানোর কথা রয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই)।
এই সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্তের মতো ক্রিকেটারদের। এই সিরিজের জন্য বিবেচনায় আছেন বাঁহাতি পেসার আর্শদ্বীপ সিংও।
তিনি পাঞ্জাব কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং ছিল চোখ ধাঁধানো। ব্যাটিং ডিপার্টমেন্টে সুযোগ মিলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের তিলক ভার্মার। তিনিও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন।
মিডল অর্ডারের জন্য বিবেচনায় আছেন দীপক হুদা ও ভেঙ্কটেস আইয়ার। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেতে পারেন রাহুল তেওয়াতিয়া। যুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকেও দক্ষিণ আফ্রিকা সিরিজ ও আয়ারল্যান্ড সফরে দেখা যেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live