ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবসর নিয়ে চুড়ান্ত সিদ্ধন্ত জানালেন ধাওয়ান
সর্বশেষ আসরে ব্যাট হাতে পারফর্ম করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। তবে তাতে হতাশ হচ্ছেন না ভারতের এই ওপেনার। বরং নির্বাচকদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অন্তত আরও তিন বছর খেলে যেতে চান ধাওয়ান।
এ প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা (নির্বাচকরা) ভেবেছিলেন বাকিরা আমার থেকে বেশি ভালো এবং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচকরা যাই সিদ্ধান্ত নিক না কেন, আমি সেটাকে সম্মান করি। সব কিছু মেনে নিয়েই পারফর্ম করে যেতে হবে।’
‘আমার হাতে যা আছে সেটাই আমি নিয়ন্ত্রণ করতে পারি, পারফর্ম করতে পারি। আমি অন্তত আরও তিন বছর খেলব। গত কয়েক বছর ধরে ভালই পারফর্ম করছি এবং আমি আশাবাদী যে আমার পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে আরও মাইলফলক স্পর্শ করব।’
আইপিএলের পরই ভারতের মাটিতে খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বেশ কজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাতে প্রোটিয়াদের বিপক্ষে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধাওয়ানকে। ওয়ানডেতে ধাওয়ানকে বিবেচনা করা হলেও বাঁহাতি এই ব্যাটার মনে করেন, তিনি টি-টোয়েন্টিতেও অবদান রাখতে পারবেন।
ধাওয়ান বলেন, ‘আমি (ওয়ান ডে) দলের সদস্য হলেও, আমার মতে অভিজ্ঞতার মাধ্যমে সংক্ষিপ্ত (টি-টোয়েন্টি) ফরম্যাটেও আমি অবদান রাখতে পারব। আমি টি-টোয়েন্টিতে তো ভালই খেলছি। আমায় যা ভূমিকা দেওয়া হয়েছে আমি তা সফলভাবে পালন করেছি। যে ফরম্যাটে খেলি না কেন, তা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, আমি ধারাবাহিকতা বজায় রেখেছি এবং সবটা উপভোগও করেছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live