ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রামে ছয় উইকেট নেওয়ার পরও দল থেকে বাদ পড়েছেন টাইগার স্পিনার

২০২২ মে ২০ ২০:০৪:১৩

চট্টগ্রামে ছয় উইকেট নেওয়ার পরও দল থেকে বাদ পড়েছেন টাইগার স্পিনার

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন বিষয়টি। এই অফস্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনাও ক্ষীণ। কারণ এই চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তাঁর।

এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন নাঈম। কারণ তার আঙুল ভেঙে গেছে। সেরে উঠতে তার অন্তত তিন থেকে চার সপ্তাহ লাগবে। এই বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে।’

এদিকে কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ মিস করা মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে পাওয়া যাবে বলে আশা করছেন বিসিবির এই চিকিৎসক।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা তিন-চার দিন আগে তার প্লাস্টার খুলেছি। এখন সে ফিজিওথেরাপি নিচ্ছে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে পাওয়া যাবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ