ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
শুধুমাত্র সাকিব বাদে সবারই বিকল্প আছে, আমারও আছে : পাপন
মুশফিককে অবসরের ইঙ্গিত দিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন, কিছু গণমাধ্যমে এমন খবর প্রকাশ হচ্ছিল। এরমধ্যে মুশফিক শতক হাঁকালে, এই ক্রিকেটারের স্ত্রীর একটি স্ট্যাটাসকে ঘিরে বিতর্কের সূত্রপাত। যেখানে মুশফিকের স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি সামাজিক যোগাযোগেরমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘মুশফিকের রিপ্লেসমেন্ট আছে তো?’
তার উত্তরে এবার মুখ খুলেছেন বিসিবি বস নাজমুল হাসান। বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান জানিয়েছেন, মুশফিক থেকে শুরু করে সকল সিনিয়র ক্রিকেটারেরই রিপ্লেসমেন্ট আছে। কেবল সাকিবের কোনো বিকল্প নেই। এমনকি বোর্ড সভাপতি হিসেবে তারও রিপ্লেসমেন্ট আছে বলে জানিয়েছেন পাপন।
চট্টগ্রাম টেস্টে মুশফিকের শতকের পর এই ক্রিকেটারের স্ত্রী ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেব ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’
এসবের উত্তরে নাজমুল হাসান বলেন, ‘আসলে এগুলো কেনো বলা হচ্ছে আমি জানি না। সেদিন দেখলাম, অনেকে শিরোনাম করেছি, আমি নাকি মুশফিককে একটা বার্তা দিয়েছি। প্রথম কথা হচ্ছে আমি মুশফিকের নামই বলিনি। সিনিয়র খেলোয়াড়দের কথা বলেছি।
আপনারা (সাংবাদিকরা) মুশফিক সম্পর্কে প্রশ্ন করেছেন। আমি বলেছিলাম, সিনিয়র প্লেয়াররা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিক। আমরা চাই, ওরা নেক; আমরা না। এখানে মুশফিক আসলো কোত্থেকে!’
পাপন এরপর আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত যে সকল খেলোয়াড় রয়েছে, তাদের সবার বিকল্প রয়েছে। এমনকি বিসিবি সভাপতি হওয়ার জন্য আমারও বিকল্প হিসেবে অনেক লোক আছে। শুধু সাকিবের রিপ্লেসমেন্ট নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live