ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আইপিএলে ১ ম্যাচের উপর নির্ভর করছে ২ দলের ভাগ্য
রাজস্থান রয়্য়ালস যদি আজ শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারাতে পারে, তবে তাদের জায়গা নিশ্চিত ভাবে পাকা হয়ে যাবে। কিন্তু চার নম্বর দল হিসেবে কারা প্লে-অফে যাবে? লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস আর রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস শনিবার মুখোমুখি হবে। এই ম্যাচের উপরেই দুই দলের ভাগ্য নির্ভর করছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে কোন টিম যাবে প্লে-অফে। আরসিবি-র হাতে অবশ্য কোনও অঙ্ক মেলানোর জায়গা নেই। তারা গুজরাট টাইটানসকে হারিয়ে নিজেদের কাজ করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স যদি দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারে, তবেই ভাগ্য খুলবে ব্যাঙ্গালোরের। নয়তো দিল্লির সমান পয়েন্ট নিয়েও রানরেটে তারা পিছিয়ে পড়বে।
এদিকে দিল্লি ক্যাপিটালসকে প্লে-অফে উঠতে হলে হারাতেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। এর দ্বিতীয় কোনও উপায় নেই। সুতরাং দিল্লির কাছে এ দিনের ম্যাচটি কার্যত ফাইনালের সমান।
বৃহস্পতিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে আরসিবি জিতে যাওয়ায় বাকি যে দল দু'টি প্লে-অফের জন্য লড়াই করছিল এবং যাদের একটি করে ম্যাচ বাকি, তাদের আশা একেবারেই শেষ। কারণ পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ১৬ পয়েন্টে পৌঁছানো আর কোনও ভাবেই সম্ভব নয়। ২ দলেরই ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। তারা তাদের শেষ ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে। স্বাভাবিক ভাবেই প্লে-অফের মূল লড়াই এখন দিল্লি এবং ব্যাঙ্গালোরের মধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live