ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ আয়োজনে বাংলাদেশ
এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের দিন। এখনও কোনো কিছু চূড়ান্ত না হলেও ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায় এসিসি।
আরব আমিরাতের নাম উঠে আসলেও সেখানে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন এসিসির এক কর্মকর্তা। এ প্রসঙ্গে এসিসির এক কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ কেবলই একটি অপশন এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে এসিসি শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আগষ্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাতে ম্যাচ আয়োজনের বিকল্প নয়। ’
করোনার থাবায় ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। কিন্তু বছর পেরিয়েও নির্ধারিত সময়ে আশার আলো দেখতে ব্যর্থ হয় টুর্নামেন্টটি। কারণ সেই করোনাভাইরাসই! মরণব্যাধি এই ভাইরাসের কারণে পরবর্তীতে আরও এক বছর পিছিয়ে দেয়া হয় এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের এই টুর্নামেন্টটি।
২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ নিয়ে ইতিবাচক পথেই হাঁটছিল এসিসি। তবে আবারও অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে এশিয়া কাপকে। এবার অবশ্য কারণ করোনাভাইরাস নয়, বরং আয়োজক দেশের ভয়াবহ আর্থিক সংকট।২৭ আগস্ট থেকে শ্রীলঙ্কায় পর্দা ওঠার কথা এশিয়া কাপের। কিন্তু আয়োজক দেশটি ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ।
১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপ দেশটিকে। শ্রীলঙ্কার জনগণ এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূ্ল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল। তাতেই শ্রীলঙ্কাতে এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live