ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
লর্ডসের পর এবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডেও আজান ও নামাজ আদায় ভিডিও ভাইরাল
পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যম জানায়, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজানের পর জামাতের সাথে নামাজও আদায় করেন অনুষ্ঠানে উপস্থিত মুসলিম অতিথিরা।
এ অনুষ্ঠানে ওয়াকার ইউনিসের পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি-সহ নামিদামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীর বেশ কিছু ছবি টুইটারে শেয়ার করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার জাহিদ হাফিজ চৌধুরি। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজান প্রতিধ্বনিত হলো। অস্ট্রেলিয়ায় ভিন্ন ভিন্ন সংস্কৃতি, বিশ্বাস ও বংশ পরম্পরার এক প্রকৃত সমন্বয় রয়েছে।’
উল্লেখ্য, এর আগে লন্ডনের হোম অব ক্রিকেট লর্ডসে প্রথম বারের মতো ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতেও ক্রিকেটের অনেক রথী-মহারথী উপস্থিত ছিলেন। স্কাই স্পোর্টস অ্যাসোসিয়েটের প্রডিউসার নিকোল পান্ডে লর্ডসের লং রুমে প্রতিধ্বনিত আজানের একটি ভিডিও শেয়ার করেছিলেন। একইসাথে তিনি আজানের সময়কে আখ্যায়িত করেছিলেন ‘খুব সুন্দর মুহূর্ত’ হিসেবে।
Proud to have hosted the first-ever Eid-ul-Fitr dinner at @scg, featuring sporting greats @waqyounis99, @BrettLee_58 & @SonnyBWilliams. The first its kind at any cricket venue, special occasion. Many thanks to High Commissioner of Pakistan @Zhchaudhri & @HockleyNick (CEO CA) too. pic.twitter.com/v17uhASgk9
— kamil khan (@13kamilkhan) May 18, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live